Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

এক ফ্রেমে সালমান-রোনালদো 

সালমান খান, জর্জিনা রদ্রিগেজ ও ক্রিস্টিয়ানো রোনালদো (বাম থেকে) । ছবি: সংগৃহীত

সম্প্রতি সৌদি আরবে এক বক্সিং ম্যাচে গিয়েছিলেন বলিউড অভিনেতা সালমান খান। সেখানেই ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একই ফ্রেমে ধরা দেন তিনি। মুহূর্তের মাঝেই সালমান-রোনালদোর ফ্রেমবন্দী ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, রিয়াদের বক্সিং ম্যাচটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান খান। টাইসন ফিউরি ও ফ্রান্সিস এনগান্নুর মধ্যকার এই ম্যাচে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে নিয়ে হাজির ছিলেন রোনালদোও। আর ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সালমানের ঠিক পাশেই বসেছিলেন তারা দুইজন।

স্পোর্টস ও বিনোদন অঙ্গন মিলে গেলে নেটিজেনরা স্বভাবতই দিগুণ উচ্ছ্বসিত হন। তার মধ্যে যখন দুই জগতের দুই সুপারস্টারকে দেখা যায় একসাথে তাহলে তো আর কোনো কথাই থাকে না! এমনটাই ঘটেছে এবার নেটিজেনদের সাথে। সালমান- রোনালদো ভক্তরা এতে দারুণ খুশি।

সালমান খান, জর্জিনা রদ্রিগেজ ও ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যাচের সময় ধারণ করা আরও একটি ছবি । ছবি: ফেসবুক 

নেটে ভাইরাল হওয়া ছবিতে ভক্তদের মন্তব্যও চোখে পড়ার মতো। এক ভক্তের লেখা মন্তব্য অনুসারে রোনালদো- সালমান হলেন, “সেরা খেলোয়াড় ও সেরা অভিনেতা”।

উল্লেখ্য যে, ইতিমধ্যে ভারতে ফিরে গেছেন বলিউডের ‘টাইগার’ সালমান খান। মুক্তির অপেক্ষায় আছে ক্যাটরিনা কাইফের সাথে অভিনীত তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’। প্রায় তিনশো কোটি রুপি বাজেটের ছবিটিতে সালমান-ক্যাটরিনার পাশাপাশি খলনায়ক হিসেবে আরও দেখা যাবে অভিনেতা ইমরান হাশমিকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান

অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় বইছে আনন্দ

একইদিনে বাবা-ছেলের জন্ম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন…
অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন
0
Share