Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

উদিত নারায়ণের বিরুদ্ধে মামলা করলেন স্ত্রী

গানের শোতে এক তরুণীর ঠোঁটে চুমু দিয়ে বিতর্কে পড়েছিলেন উদিত নারায়ণ । তারই কিছুদিন পর এবার আইনি বিপাকে পড়লেন গায়ক। উদিতের বিরুদ্ধে খোরপোষ সংক্রান্ত অভিযোগ তুলে মামলা করেছেন উদিত নারায়ণের প্রথম স্ত্রী রঞ্জনা ঝা।

রঞ্জনা ঝা’কে সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে এমন অভিযোগ তুলে আইনীভাবে মামলা করা হয়। গত ২১ ফেব্রুয়ারি বিহারের সুপৌল পারিবারিক আদালতে এ নিয়ে হাজিরা দিয়েছিলেন উদিত নারায়ণ। তবে রঞ্জনার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন উদিত। তার দাবি, রঞ্জনা তার থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

একই ধরনের মামলায় আগেও হাজিরা দিয়েছেন গায়ক। বিহারের মহিলা কমিশনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছিল। তবে তখনই সেই মামলার নিষ্পত্তি হয়ে যায়। কারণ তখন দু-পক্ষ মীমাংসার পথে হেঁটেছিলেন। সেই মামলা থেকে জানা যায়, প্রথম স্ত্রী রঞ্জনা ঝাকে প্রতি মাসে ১৫ হাজার রুপি করে দিতেন উদিত। ২০২১ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৫ হাজার। এছাড়াও প্রথম স্ত্রীকে চাষের জন্য একটি জমিও দিয়েছিলেন উদিত নারায়ণ। সঙ্গে দিয়েছিলেন ১ কোটি রুপির একটি বাড়ি এবং ২৫ লক্ষ রুপির গয়না।

এদিকে রঞ্জনা ঝা তার আইনজীবীর মাধ্যমে জানিয়েছিলেন, তিনি তার বাকি জীবনটা উদিত নারায়ণের সঙ্গেই থাকতে চান। বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণেই এই ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।

প্রসঙ্গত, ১৯৮৫ সালে দীপা গহত্রাজকে বিয়ে করেছিলেন উদিত নারায়ণ। তিনিও একজন গায়িকা। দীপা আদপে নেপালের মেয়ে, তিনি মুম্বাই এসেছিলেন গায়িকা হতেই। সেই সূত্র ধরেই তার সঙ্গে আলাপ হয় উদিতের। বিয়ের পরবর্তী সময়ে তাদের এক সন্তানও হয়, যার নাম আদিত্য নারায়ণ। তিনিও বর্তমানে বলিউডের সুপ্রতিষ্ঠিত গায়ক এবং সঞ্চালক।

রঞ্জনাকে কবে বিয়ে করেছিলেন উদিত নারায়ণ তা স্পষ্ট নয়। এবিষয়ে রঞ্জনা দাবি করেছিলেন মুম্বাই এসে  প্রতিষ্ঠিত হওয়ার আগে রঞ্জনাকে বিয়ে করেছিলেন উদিত নারায়ণ। ১৯৮৪ সালে তাদের বিয়ে হয়। পড়ে তবে মুম্বাইয়ে এসে তাকে ভুলে দ্বিতীয় বিয়ে করেছিলেন উদিত। রঞ্জনার দাবি, উদিত তাকে ডিভোর্স দেননি, এমনকি দ্বিতীয় বিয়ের কথাও জানায়নি। ২০০৬ সালে প্রথমবার উদিত নারায়ণের সঙ্গে রঞ্জনার বিয়ের বিষয়টি সামনে আনেন রঞ্জনা নিজেই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share