Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২০, ২০২৬

ইমন খানের নির্দেশনায় একসাথে পর্দায় দিনার-বিজরী

শুটিংয়ের দৃশ্যে দিনার-বিজরী জুটি | ছবি: গুগল

নির্মাতা ইমন খানের নির্দেশনায় সামাজিক সচেতনতামূলক একটি বিজ্ঞাপনের শুটিংয়ে একসাথে পর্দায় ফিরছেন তারকা দম্পতি ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ।

কাদের বা কি বিজ্ঞাপন সেই বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি নির্মাতা। তবে খুব শিগগির টিভি পর্দায় সম্প্রচার হতে যাচ্ছে এই বিজ্ঞাপনটি।  

নতুন এই বিজ্ঞাপন নিয়ে নির্মাতা জানিয়েছেন, ‘ব্রান্ডের তরফ থেকে সামাজিক সচেতনতামূলক এই বিজ্ঞাপনে মানুষের জীবনে সফলতার পাশাপাশি স্বাভাবিকভাবে অসফলতাগুলোকে মেনে নেয়াটাও যে জরুরি- সে ব্যপারে গুরুত্বপূর্ণ বার্তা দেয়া হয়েছে। নির্মাতা হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে চেষ্টা করেছি কাজটিকে বিজ্ঞাপনের বাইরেও যতটা জীবনমুখী করা যায়।’

স্বামীর সাথে স্ক্রিন শেয়ার নিয়ে বিজরী জানিয়েছেন, ‘এর আগে আমি আর দিনার কয়েকটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছি। নাটকেও করেছি। তবে নাটকে অভিনয়ে দিনার বেশি কম্পোর্টেবল। নতুন বিজ্ঞাপনটি যেহেতু অ্যাক্টিং বেজড। এ কারণে দিনারের কাজ করে ভীষণ ভালো লেগেছে।’

নতুন বিজ্ঞাপনটির প্রোডাকশন ডিজাইনার আফফান আজিজ প্রিতুল জানিয়েছেন, ‘একটি স্বনামধন্য ব্র্যান্ড এর কাজ হলেও এর মধ্যে দারুণ একটি শিক্ষামূলক মেসেজ রয়েছে। তাই আমরা পুরো টিম এক হয়ে সেরাটাই উপহার দিতে চেয়েছি।‘  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

টিমোথি শ্যালামেকে চার্লিজ থেরনের কড়া জবাব

টিমোথি শ্যালামে-চার্লিজ থেরন সম্প্রতি অভিনেত্রী চার্লিজ থেরন দ্য নিউ ইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন।…
টিমোথি শ্যালামেকে চার্লিজ থেরনের

শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

‘এটা আমাদেরই গল্প’ দেশের ধারাবাহিক নাটক একসময় ছিলো সিনেমার চেয়েও জনপ্রিয়। কিন্তু কালের পরিক্রমায় ধারাবাহিকের…
ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

দীপিকা-রণবীর জুটির ঘরে আসছে দ্বিতীয় সন্তান

দীপিকা পাডুকোন ও রণবীর সিং বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং আবারও সুখবর শোনালেন ভক্তদের।…

বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রী চমক

বিএনপির রাজনীতিতে নতুন যাত্রা শুরু চমকের ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে আলোচনায় একের পর এক…
বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রী চমক
0
Share