Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

আসছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবি ‘অযোগ্য’

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত | ছবি: ফেসবুক

ভারতীয় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ৭ জুন ‘অযোগ্য’ –তে দেখা দিচ্ছেন তারা। জুটি হিসেবে ‘অযোগ্য’ হতে চলেছে তাদের ৫০তম সিনেমা।

‘অযোগ্য’ নিয়ে উচ্ছ্বাসিত ঋতুপর্ণা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘ভারতীয় সিনেমার ইতিহাসে এটাই প্রথম, যেখানে একটি জুটি তাদের ৫০ তম সিনেমা নিয়ে হাজির হচ্ছে। আমায় ও প্রসেনজিৎ-কে এত ভালোবাসায় দেয়ার জন্য দর্শক-ভক্তদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করছি ‘অযোগ্য’ জুটির অর্ধশত ছবিও বরাবরের মত সবার ভালো লাগবে।’

জুটি বেঁধে অর্ধশত সিনেমা প্রসঙ্গে প্রসেনজিৎ জানিয়েছেন, ‘আমি আর ঋতুপর্ণা ৫০ তম সিনেমায় জুটি বাঁধছি। এখনও খুব মানুষের কাছে এই খবর পৌঁছায়নি। আমার মনে হয় না যে ভারতবর্ষ বা গোটা পৃথিবীতে আর কোনও নায়ক-নায়িকা একসঙ্গে ৫০ টা ছবিতে অভিনয় করেছে। শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর আশীর্বাদের জন্যই এই পথচলাটা সফল হয়েছে।’

উল্লেখ্য, একসময়ের নিয়মিত জুটি বেশ অনিয়মিত হয়ে পঅরে সিনেমায়। পঅরে ২০১৬ সালে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘প্রাক্তন’ সিনেমা দিয়ে বিরতি ভাঙেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share