Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

আটক করা হয়েছে লুবাবার অভিযোগকারীকে

সিমরিন লুবাবা ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ । ছবি: সংগৃহীত

‘কেন্দে দিয়েছি’ বলে ভাইরাল হওয়া শিশুশিল্পী সিমরিন লুবাবা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটকের পর অভিযোগকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং ডিবি প্রধান হারুন। ২০ নভেম্বর বিকেলে অভিনেত্রী তানজিন তিশা রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তার নিজস্ব এক বিষয়ে একটি লিখিত অভিযোগ দিতে যান। তিশার অভিযোগ নিয়ে পরবর্তীতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় লুবাবার অভিযোগের ব্যাপারটি নিয়েও জানান তিনি।

ডিবি প্রধান বলেন, “আমাদের এখানে ধনী-গরিব, তারকা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আসেন এবং অভিযোগ করেন। তাদের অভিযোগ আমরা রাখি এবং তদন্ত করা হয়।”

কারও ব্যক্তিগত ব্যাপারে প্রচারের ক্ষেত্রে সবারই দায়িত্বশীলতার আচরণ করা উচিত জানিয়ে তিনি বলেন, “তানজিন তিশার মতো শিশুশিল্পী সিমরিন লুবাবাও আমাদের কাছে এসেছিল। ফেসবুকে তাকে নিয়ে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে এবং ভিডিও পোস্ট করা হয়েছে। লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল আমরা তাকে নিয়ে এসেছি এবং তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

উল্লেখ্য যে, প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি হিসেবে এবং শিশুশিল্পী হিসেবে কাজ করে বেশ সমাদর পেয়ে আসছিল লুবাবা। কিন্তু ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা দেখতে গিয়ে সম্প্রতি সাংবাদিকদের সাথে কথা বলার সময় ‘কেঁদে দিয়েছি’-র বদলে ‘কেন্দে দিয়েছি’ বলে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সে। ফলশ্রুতিতে লুবাবা ও তার মা জাহিদা ইসলাম দেখা করেছিলেন ডিবি প্রধানের সঙ্গে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

সন্তানকে নিয়ে একান্ত সময় কাটাচ্ছে পরীমণি ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট…
মালয়েশিয়ায় সন্তানকে নিয়ে সমুদ্রে পরীমণি

মায়ের শাড়িতে ফারিণ – অতীত স্মৃতি রোমন্থন

মায়ের প্রতি গভীর মমত্ববোধ ফারিণের দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।  ছোট পর্দা থেকে বড় পর্দা সবখানেই…
মায়ের শাড়িতে অতীতে ফিরলেন ফারিণ

আসিফ আকবর জেমস ও পরীমণিকে কঠিন প্রশ্ন করলেন

আসিফ আকবরের প্রশ্ন বিনোদন অঙ্গন ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক ইস্যুতেও সরব ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত…
আসিফ আকবর জেমস ও পরীমণিকে

জুয়েল নামটি হারিয়ে গেলেও রয়ে গেছে তার গান  

৮০’র দশকের এক শিল্পী ১৯৮০ সালের কথা। কিশোর এক গায়কের গান সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশে। তার মায়াময় কিশোর…
জুয়েল নামটি হারিয়ে গেলেও
0
Share