Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

অ্যালান ওয়াকারের সাথে মঞ্চ মাতালেন আলিয়া

অ্যালান ওয়াকার ও আলিয়া ভাট (বাম থেকে) । ছবি: ফেসবুক

‘জিগরা’ সিনেমার প্রমোশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এরই মাঝে সারপ্রাইজ হিসেবে গ্র্যামি পুরস্কারজয়ী ডিজে অ্যালান ওয়াকারের সঙ্গে একমঞ্চে দেখা দিয়ে দর্শকদের চমকে দিলেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত সানবার্ন ফেস্টিভ্যালে মঞ্চে ওয়াকারের সঙ্গে পারফর্ম করেছেন আলিয়া । সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই দিনের ভিডিও।

আলিয়া ভাট । ছবি: ফেসবুক

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মঞ্চে ভক্তদের সঙ্গে কন্নড় ভাষায় অভিবাদন করেন আলিয়া। তা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

সালবার্ন ফেস্টিভ্যালের ইন্সটাগ্রামের অফিশিয়াল পেজ থেকেও আলিয়ার অনুষ্ঠানে অংশগ্রহণ করার বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। অভিনেত্রীকে ছবিগুলোতে কখনো দেখা গেছে ওয়াকারের সঙ্গে । আবার কখনো তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত মুডে।

অ্যালান ওয়াকার ও আলিয়া ভাট (বাম থেকে) । ছবি: ফেসবুক

প্রসঙ্গত, ১১ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে আলিয়ার ‘জিগরা’ ছবির। সিনেমাটি পরিচালনা করেছেন ভাসান বালা। আলিয়া ছাড়াও ছবিতে আরও দেখা যাবে ‘দ্য আর্চিস’ খ্যাত অভিনেতা বেদাঙ্গ রায়নাকে। বেদাঙ্গের ক্যারিয়ারে এটি দ্বিতীয় ছবি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লিওনেল মেসির বিশ্বকাপ রেকর্ডে উচ্ছ্বসিত শোবিজ তারকারা

সর্বকালের সেরার রেকর্ড ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার…
লিওনেল মেসি

‘সোমেশ্বরী’ দিয়ে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক নওশাবার

নির্মাণে অভিনেত্রী নওশাবা দেশের জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। অভিনয়ের…
কাজী নওশাবা আহমেদ

বিয়ের খবর প্রকাশ্যে আসায় বিস্মিত আমির খান

আমিরের তৃতীয় বিয়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী…
আমির খান
0
Share