Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

অভিনেতা অনুপম খেরের অফিসে চুরি

অভিনেতা অনুপম খের ও তার অফিসের ভাঙা দরজা | ছবি: এক্স

২০ জুন বলিউড অভিনেতা অনুপম খেরের মুম্বাইয়ের অফিসে চুরির ঘটনা ঘটেছে। দরজা ভেঙ্গে অফিস থেকে সিন্দুক, সিনেমার রিল চুরিসহ পুরো অফিস এলোমেলো করে ফেলেছে চোরেরা।

নিজের এক্স হ্যন্ডেলে একটি ভিডিও শেয়ার করে অভিনেতা জানিয়েছেন, ‘গত রাতে (২০ জুন) আমার বীর দেশাই রোডের অফিসে দুজন চোর অফিসের দুটি দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুক (যা সম্ভবত তারা ভাঙতে পারেনি) তুলে নিয়ে গেছে এবং আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান নির্মিত একটি ছবির নেগেটিভও নিয়ে গেছে, যেগুলো কিনা একটা বাক্সে ছিল। তবে পুলিশ আশ্বস্ত করেছে যে সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকেই দেখা গেছে।’

অনুপম খেরের পোস্ট করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, ‘তার অফিসের দরজার তালা দুটিই ভাঙা। পুলিশ জানিয়েছে, দুজন চোরকে সিন্দুকসহ অন্য সামগ্রী নিয়ে অটোয় উঠতে দেখা গেছে।’

উল্লেখ্য, খুব শীঘ্রই কঙ্গনা রনৌতের ‘ইমার্জেন্সি’ সিনেমায় দেখা যাবে অভিনেতা অনুপম খেরকে। আবার প্রায় ২০ বছরের বিরতি শেষে ‘তন্বী দ্য গ্রেট’ সিনেমা দিয়ে পরিচালনায়ও ফিরছেন এই অভিনেতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share