Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

অবশেষে দেশে এলো শাফিনের মরদেহ

শাফিন আহমেদ । ছবি: গুগল

বাংলাদেশে এসে পৌঁছেছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। ২৯ জুলাই বিকাল সাড়ে ৫টায় এ গায়ককে বহন করা উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

খবরটি নিশ্চিত করেছে মাইলস ব্যান্ডের সদস্যদের সঙ্গে যুক্ত এরশাদুল হক টিংকু। তিনি জানান, ‘শাফিন আহমেদের কফিন সন্ধ্যা ৬টার কিছু পরে বিমানবন্দর থেকে বের করা হয়। নিয়ে যাওয়া হয় উত্তরায়, শিল্পীর বাসায়। এরপর দ্রুত সময়ের মধ্যে নিয়ে যাওয়া হবে একটি হাসপাতালের হিমঘরে। সেখান থেকে ৩০ জুলাই জোহরের নামাজের সময় নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে।‘

টিংকু যোগ করেন, ‘শাফিন আহমেদের পরিবারের সদস্যরা এরই মধ্যে জানাজা, দাফন ও কুলখানির সময় সূচি ও স্থানের বিষয়ে পারিবারিকভাবে জানিয়েছেন সবাইকে। ফলে তার আগে শাফিন আহমেদের ম’রদেহ ঘিরে ভক্ত বা গণমাধ্যমের কোনও ভিড় প্রত্যাশা করছেন না তারা। এই সময়টুকু তারা নিজেদের মতো করে থাকতে চাইছেন।’

শাফিন আহমেদ । ছবি: গুগল

উল্লেখ্য যে, ৩০ জুলাই বাদজোহর গুলশানে অবস্থিত আজাদ মসজিদে শাফিনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারপর তার ম’রদেহ দাফন করা হবে বনানী কবরস্থানে। সেখানেই শায়িত আছেন গায়কের বাবা সংগীতগুরু কমল দাশ গুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম।

এছাড়াও শাফিন পরিবার থেকে জানা যায়, তার আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে। এর জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদ। সেখানে ২ আগস্ট জুমার নামাজের পর শাফিনের কুলখানি হবে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র প্রবাসীদের গান শোনাতে সেই দেশে উড়াল দিয়েছিলেন শাফিন আহমেদ। কিন্তু এবার তার আর গান শোনানো হয়নি। ভিনদেশের মাটিতে ২৫ জুলাই বাংলাদেশ সময় ঠিক ভোর ৬টা ৯ মিনিটে পৃথিবীকে চিরতরে বিদায় জানিয়ে তিনি পাড়ি জমান না ফেরার দেশে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পূর্বাচলে ‘ক্রিয়েটিভ হাব’ প্রতিষ্ঠার কথা জানালো সরকার

বাজেটে সংস্কৃতি খাতে বড় চমক নতুন সরকারের প্রথম বাজেটে সংস্কৃতি ও সৃজনশীল শিল্প খাতের জন্য একাধিক বড় উদ্যোগ…
পূর্বাচলে ক্রিয়েটিভ হাব

লন্ডনে পুরস্কার জিতলো আদনানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলি’

আন্তর্জাতিক অঙ্গনে ‘আলি’ বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আরেকটি গৌরবের খবর এনে দিলেন নির্মাতা আদনান আল রাজীব। তার…
লন্ডনে পুরস্কার জিতলো আদনানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলি’

ফুটবল বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা-কেটি পেরি-লিসার ঝলক

পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপ এর। এবারের আসরটি নানা দিক থেকে…
ফুটবল বিশ্বকাপ উদ্বোধনে শাকিরা-কেটি পেরি-লিসার ঝলক
0
Share