Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

‘অঞ্জনা’ শিরোনামে মনির খানের আরও একটি গান

মনির খান | ছবি: ফেসবুক

সংগীতশিল্পী মনির খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে চোখ বুলালেই দেখা যায় বিগত কয়েক বছর থেকেই জানুয়ারির শুরুতে ‘অঞ্জনা’ শিরোনামে নতুন গান প্রকাশ করে আসছেন তিনি। কয়েক মাস আগে এই গায়ক গণমাধ্যমে নিজেই জানিয়েছেন প্রতিবছর ‘অঞ্জনা’ শিরোনামের গান প্রকাশের সিদ্ধান্তটি।

এরই ধারাবাহিকতায় এবার ‘অঞ্জনার চোখে জল’ শীর্ষক নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। গানটি প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট। ভিডিওসহ প্রকাশ করা হচ্ছে নতুন এই গান।

‘অঞ্জনার চোখে জল’ গানের লেখক ও সুরকার মিল্টন খন্দকার। আর গানটির মিউজিকে আছেন বিনোদ রায়। ঢাকার আশেপাশেই কয়েকটি সুন্দর লোকেশনে গানটির শুটিং করা হয়েছে বলে জানা গেছে।

মনির খানের ভাষ্যমতে, বছরের বিভিন্ন সময়েই শ্রোতাদের জন্য নতুন নতুন গান নিয়ে সামনে আসেন তিনি। পাশাপাশি তিনি চেষ্টা করেন বিভিন্ন উৎসবে যেন শ্রোতাদের গান উপহার দেওয়া বাদ না যায়। ‘অঞ্জনা তোর চোখে জল’ শিরোনামের গান নিয়ে হাজির হওয়ার ব্যাপারটিও এর ব্যতিক্রম নয়।

নতুন গানটি নিয়ে আরও জানা যায়, এই গান প্রকাশ করা হবে ‘এমকে মিউজিক ২৪’ চ্যানেলে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফুটবলের পাশাপাশি সিনেমায়ও এগিয়ে স্পেন- দেখে নিন ৫টি সিনেমা

কান ও অস্কার মনোনীত সিনেমা ফুটবলের ইতিহাসে স্পেন একমাত্র দল যারা একটানা তিনটি প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্ট…
স্পেন ফুটবল সিনেমা
0
Share