Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

৯ বছরের সংসারে বিচ্ছেদের ঘোষণা

দাম্পত্য জীবনের অবসানের ঘোষণা দিয়েছেন ভারতীয় দুই টিভি তারকা মুগ্ধ ছাপকার ও রাভিস দেশাই। ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এই যুগল।

২০১৪ সালে জিটিভির সিরিয়াল ‘শতরঙ্গি শ্বশুরাল’ -এর শুটিং সেটে তাদের পরিচয়। এরপর দ্রুতই দুজনের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাভিস লিখেছেন, ‘অনেক ভাবনাচিন্তা করার পর আমি আর মুগ্ধ স্বামী-স্ত্রী হিসেবে আমাদের পথচলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে আমাদের পথচলাটা দারুণ ছিল। দাম্পত্য জীবন শেষ হলেও বন্ধু হিসেবে আমাদের সম্পর্ক অটুট থাকবে।’

এই বিবৃতিতে তার ব্যক্তিগত জীবনের প্রতি ভক্তদের শ্রদ্ধাশীল হওয়ারও আহ্বান জানিয়েছেন রাভিস।

টিভি সিরিজ ছাড়াও হিন্দি সিনেমা ‘হরর স্টোরি’, ‘কনট্রোল’, ‘বিজয় ৬৯’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে রাভিসকে।

অন্যদিকে মুগ্ধ ক্যারিয়ার শুরু করেন শিশুশিল্পী হিসেবে। ১৯৯৫ সালে হিন্দি সিনেমা ‘আজমাইশ’-এ দেখা গিয়েছিল তাকে। এরপর করেছেন ‘জিতা’ ‘রূপনগর কে ছিটি’ ইত্যাদি মারাঠি সিনেমা। তবে সিনেমার চেয়ে টিভিতে কাজ করেই বেশি পরিচিতি পেয়েছেন মুগ্ধ। গত এক দশকে করেছেন ১০টির বেশি টিভি সিরিয়াল। কি সমস্যা থেকে এই যুগলের বিচ্ছেদের সিদ্ধান্ত এসেছে তা এখনো জানা যায়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান

অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় বইছে আনন্দ

একইদিনে বাবা-ছেলের জন্ম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন…
অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন
0
Share