Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

১০০ টাকায় ‘হাসু’ হচ্ছেন অপু বিশ্বাস

সালমান হায়দারের সাথে অপু বিশ্বাস । ছবি: সংগৃহীত

নতুন ব্যবসা নিয়ে ব্যস্ত অপু মাত্র ১০০ টাকা পারিশ্রমিক নিয়ে চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমায়। নির্মাতা সালমান হায়দারের পরিচালনায় বঙ্গবন্ধুর পরিবারের সবচেয়ে ছোট সদস্য শেখ রাসেলের গল্প নিয়ে নির্মিত ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী অপু বিশ্বাসকে।

১৩ জানুয়ারি নির্মাতা তার ফেসবুকে অপু বিশ্বাসের সাথে একটি ছবি পোস্ট করে লেখেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য মাত্র ১০০ টাকা পারিশ্রমিকে কাজ করবেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।”

সিনেমা নিয়ে নির্মাতা সালমান হায়দার জানান, “এখানে শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করবো। তবে প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ। ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে। আপাতত প্রস্তুতি চলছে।” অভিনেত্রীর পারিশ্রমিক নেয়ার বিষয়ে তিনি বলেন, “এখানে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি। তাকে নামে মাত্র ১০০ টাকা দিয়ে সিনেমায় যুক্ত করেছি।”

উল্লেখ্য, আসন্ন ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমায় অপু বিশ্বাস ছাড়াও থাকছেন অরুণা বিশ্বাস, জিয়াউল রোশান, আমান রেজাসহ আরও অনেকে। তবে শেখ রাসেল চরিত্রের জন্য এখনও কোন শিশু শিল্পী নির্বাচিত করা হয়নি বলে জানিয়েছেন নির্মাতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share