Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

হাসপাতালে ভর্তি রাখি সাওয়ান্ত 

রাখি সাওয়ান্ত | ছবি: ইন্ডিয়া টুডে

বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ রাখি সাওয়ান্ত। যিনি সব সময়ই কোনও না কোনও বিষয় নিয়ে আলোচনায় থাকেন। তবে এবার কোনও কন্ট্রোভার্সির জন্য নয়, অসুস্থ হয়ে তিনি এলেন শিরোনামে। হৃদরোগজনিত সমস্যা নিয়ে তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও-এর তথ্যানুযায়ী, রাখি জানিয়েছেন ‘আমার হার্টে সমস্যা দেখা দিয়েছে। আমি এখন কথা বলার অবস্থায় নেই। আমাকে আগামী ৫-৬ দিন বিশ্রামে থাকতে হবে।’

যদিও মুম্বাইয়ের কোন হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি, এই বিষয়ে কিছু জানাননি রাখি। তিনি বলেন, ‘আমি এখন কোন হাসপাতালে ভর্তি রয়েছি, তা বলতে পারব না। দয়া করে আমাকে কিছুটা সময় দিন।’

হাসপাতালে ভর্তি রাখি সাওয়ান্ত | ছবি: টাইমস নাও 

নিজের শারীরিক অবস্থা নিয়েও বিস্তারিত কোনও তথ্য দেননি রাখি। অভিনেত্রীর ভাই রাকেশ থেকে জানা গেছে, ১৪ মে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। রাকেশ আরও বলেন, ‘রাখি ব্রেন টিউমার ও ক্যানসারে ভুগেছেন। এটি সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। সে ক্রিটিকেয়ার এবং বালাজি হাসপাতালের ভেন্টিলেটর সাপোর্টে ছিল। গত ১৪ মে তার শরীরের কিছু অর্গান এবং হার্ট ফেইলিওর হয়। আশা করছি, রাখি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

রাকেশের মত রাখির ভক্তরাও অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান

অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় বইছে আনন্দ

একইদিনে বাবা-ছেলের জন্ম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন…
অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন
0
Share