Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

সেন্সর বোর্ডকে দ্রুততার সঙ্গে পুনর্গঠন করবো: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম | ছবি: গুগল

১৮ আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ সময় সেন্সর বোর্ড প্রসঙ্গেও কথা বলেছেন তিনি।

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা উল্লেখ করে নাহিদ বলেন, ‘আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি। এর রূপরেখা কী হবে সেটা আমরা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে ঠিক করবো। সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা এই উদ্যোগগুলো নিতে চাচ্ছি।’

সেন্সর বোর্ড এবং আটকে থাকা সিনেমা প্রসঙ্গে প্রশ্ন করা হলে নাহিদ বলেন, ‘সেন্সর বোর্ডের কারণে যেসব ছবি আসেনি সেগুলো নিয়ে আমরা দ্রুতই বসব। এছাড়াও সেন্সর বোর্ডকে দ্রুততার সঙ্গে পুনর্গঠন করবো। সেন্সর বোর্ড না থাকার যে দাবি, সেটিও আমরা আলোচনা করে যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নিবো।’

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসনকালে সেন্সর বোর্ডে আটকে দেয়া হতো অনেক সিনেমা। বিশেষ করে যেসব সিনেমায় দেশের বাস্তব চিত্র তুলে ধরা হতো, ঐ সিনেমাগুলো মুক্তি নিয়ে থাকতো শঙ্কা।

বিগত সরকারের আমলে সেন্সর বোর্ডে আটকে যাওয়া ছবিগুলোর তালিকায় রয়েছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’, রায়হান রাফির ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’, এনামুল করিম নির্ঝরের ‘নমুনা’ ইত্যাদি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share