Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

শাড়ি পরা নিয়ে সমালোচনার জবাবে জেফার

কণ্ঠশিল্পী জেফার রহমান

কণ্ঠশিল্পী জেফারকে নিয়ে ‘ঈদে শাড়ি পরবেন জেফার’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ নিয়ে চলমান সমালোচনার দিলেন কণ্ঠশিল্পী নিজেই।

গণমাধ্যমের প্রশ্নের জবাবে জেফার জানান, ‘ছোটবেলা থেকেই শাড়ি ভীষণ রকম পছন্দ আমার। আমি মিউজিশিয়ান হওয়ায় নিয়মিত শো করতে হয়। এজন্য ওয়েস্টার্ন পোশাক আমার জন্য খুব আরামদায়ক। তাতে বেশ অভ্যস্ত হয়ে গেছি এখন। কিন্তু শাড়ি যে একদমই পরি না, তা নয়। তাই সমালোচনার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখার চেষ্টা করছি। সংবাদমাধ্যমের শিরোনাম তো আমাদের হাতে থাকে না।’

কণ্ঠশিল্পী আরও বলেন, ‘আমি বিশেষ দিনগুলোয় শাড়ি পরতেই বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আর মজার বিষয় হলো, ‘মনোগামী’তে কাজ করতে গিয়ে শাড়িতে অনেক কমফোর্টেবল হয়ে গেছি। অধিকাংশ সময় শাড়িই পরে থাকি। তবে শো’য়ের সময় ছাড়া।’

প্রসঙ্গত, জেফার রহমান বাংলাদেশি প্রথম ইউটিউবভিত্তিক মিউজিশিয়ান। আসন্ন ঈদে  ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ ওয়েবফিল্ম দিয়ে অভিনেত্রী হিসেবেও অভিষেক হচ্ছে তার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share