Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

মুক্তির আগেই পোস্টার নকলের অভিযোগে ‘তুফান’

‘তুফান’ ও ‘জন উইক: চ্যাপ্টার ২’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

১১ ডিসেম্বর ঢাকাই সুপারস্টার শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা ‘তুফান’ য়ের ঘোষণা দিয়েছেন পরিচালক রায়হান রাফি। প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। একদিন না যেতেই হলিউড সিনেমার পোস্টার নকলের অভিযোগের তোপে পড়েছে ‘তুফান’।

ছবির যে পোস্টার প্রকাশ করা হয়েছে তার সাথে হলিউডের সিনেমা ‘জন উইক: চ্যাপ্টার ২’ সিনেমার পোস্টারের হুবহু মিলের অভিযোগ তুলেছেন অনেকে। ২০১৭ সালে মুক্তি প্রাপ্ত জন উইক সিনেমায় কিয়ানু রিভসেই যে অ্যাকশন দেখা গেছে ‘তুফানের পোস্টারে ঠিক তেমন ভাবেই দেখানো হয়েছে শাকিব খানকে।

তাদের দুজনের বাম হাতে রিভলবার আর ডান হাতে ‘একে ৪৭’। এমনকি পোস্টার দুটির কালার গ্রেডিংয়েও কোন পার্থক্য নেই। অ্যাকশন ধাঁচের সিনেমা ‘তুফান’য়ের গল্প জন উইকের নকলে তৈরি কিনা, তা নিয়েও নানান জল্পনা-কল্পনা করছেন অনেকে।

উল্লেখ্য, দুই বাংলার তিন প্রযোজনা প্রতিষ্ঠান চরকি- এসভিএফ- আলফা আই কোলাবোরেশানে, আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত ‘তুফান’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

জাপানের তিনটি সিনেমা বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। এই মর্যাদাপূর্ণ ও…
কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

ইসরায়েলের বিরোধিতা করায় ছবি থেকে বাদ পড়েন হলিউড অভিনেত্রী

মেলিসা বারেরা হলিউডের সম্ভাবনাময় তারকাদের একজন ছিলেন মেলিসা বারেরা। স্ক্রিম ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে তরুণ…
হলিউড অভিনেত্রী
0
Share