Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

মুক্তি পেল আমির খানের ‘সিতারে জামিন পার’

২০২২ সালে মুক্তি পায় আমির খানের ‘লাল সিং চাড্ডা’। মুক্তির পর বক্স অফিসে সফলতার মুখ দেখেনি সিনেমাটি। চরম ব্যর্থতার পর নিজেকে গুটিয়ে নেন আমির খান। পরে সাক্ষাৎকারে আমির বলেছিলেন, এই সিনেমার ব্যর্থতার কারণে অভিনয়ই ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি।

তিন বছর পর গতকাল মুক্তি পেয়েছে আমির অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’। মুক্তির পর দিনের আয় দেখে মনে হচ্ছে, আমিরের ফেরাটা হয়তো ফেরার মতোই হতে যাচ্ছে। ‘সিতারে জমিন পর’ নিয়ে মুক্তির আগে অনেক নেতিবাচক কথা শোনা গেছে। ছবিটির অগ্রিম বুকিংও ছিল হতাশার, অনেকে ভেবেছিলেন মুক্তির প্রথম দিনেই হয়তো মুখ থুবড়ে পড়বে বক্স অফিসে।

 ‘লাল সিং চাড্ডা’র মতো ‘সিতারে জমিন পার’ ও বিদেশি সিনেমার হিন্দি রিমেক। তাই আমিরের আবার রিমেক সিনেমা করা নিয়ে প্রশ্নও তুলেছিলেন অনেকে। কিন্তু প্রথম দিনেই অনেক প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিনে বক্স অফিস থেকে ১১ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এটা কেবল ভারতের বক্স অফিসের আয়।

সমালোচকেরাও ছবিটির প্রশংসা করেছেন। এখন শাহরুখ, সালমানের মতো বড় তারকা মানেই যেন অ্যাকশন সিনেমা।

সেখান থেকে বেরিয়ে এসে আমির যে ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করছেন, সেটারও তারিফ করেছেন তারা। বক্স অফিস বিশ্লেষকদের মতে, শনিবার ও ছুটির দিন রবিবারে ছবিটির আয় আরও বাড়তে পারে।

‘সিতারে জমিন পার’ পরিচালনা করেছেন আর এস প্রসন্ন। সিনেমাটি ১০ জন বিশেষ ব্যক্তিকে নিয়ে, যাদের বাস্কেটবলের ট্রেনিং দেন আমির। একটি স্প্যানিশ সিনেমার হিন্দি সংস্করণ সিনেমাটি। আমির ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন জেনেলিয়া ডি’সুজা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ আসছে পহেলা বৈশাখে  

জেফার ও প্রীতমের ওয়েব ফিল্ম শিহাব শাহীন নির্মিত জেফার-প্রীতমের ‘তুমি আমি শুধু’ মুক্তি পাচ্ছে পহেলা বৈশাখের দিন।…
জেফার–প্রীতমের ‘তুমি আমি শুধু’

কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

সংগীতশিল্পী আশা ভোঁসলে ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ…
কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন
0
Share