Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ১৯, ২০২৬

মা হারালেন কণ্ঠশিল্পী মোনালি

মায়ের সাথে কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর | ছবি: ফেসবুক

১৭ মে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুরের মা। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মায়ের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পীর বোন মেহুলি গোস্বামী ঠাকুর।  

সোশ্যাল মিডিয়া পোস্টে মেহুলি লেখেন, ‘শিকল ছিঁড়ে গেছে…অবশেষে কষ্টের অবসান…। বেলা ২টা বেজে ১০ মিনিটে মা স্থির হয়ে গেছে।’

মেহুলি গোস্বামী ঠাকুরের সোশ্যাল মিডিয়া পোস্ট | ছবি: ফেসবুক

চলতি বছরের এপ্রিলের শেষে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মোনালির মাকে। কাজ করছিল না কিডনি, চলছিল ডায়ালাইসিস। চার দিন আগে নেওয়া হয়েছিল লাইফ সাপোর্টে। তবে বুধবার (১৫ মে) চিকিৎসকদের শেষ জবাবের খবর নিজের ইনস্টাগ্রামে সবাইকে জানিয়েছিলেন মোনালি।

বুকফাটা যন্ত্রণার কথা জানিয়ে ভারতের জাতীয় পুরস্কারজয়ী গায়িকা লিখেছিলেন, ‘কীভাবে সামলাবো এই পরিস্থিতি, মা? কীভাবে এই শূন্যতা, এই যন্ত্রণা দূর হবে? মনে হয় মা ক্লান্ত, কিংবা নয়। কিন্তু এটাই সময়, আর আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। মায়ের লাইফ সাপোর্ট সরিয়ে দেওয়ার…।’

এর মাঝেই ১৬ মে বৃহস্পতিবার কলকাতা থেকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে শো করতে আসেন মোনালি। কনসার্টের মাঝেই কবিগুরু রবীন্দ্রনাথের কালজয়ী গান ‘তুমি রবে নীরবে, হৃদয়ে মম’ গানটি  কাঁপা কণ্ঠে মাকে উতসর্গ করেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এবার হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হলেন ডিজে সনিকা

হেপাটাইটিস ‘এ’ কারিনা কায়সারের পর এবার দেশের জনপ্রিয় গায়িকা ও ডিজে সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত…
ডিজে সনিকা

দর্শকের করতালিতে কেঁদেই ফেললেন ফিওর্ড তারকারা

৭৯তম কান চলচ্চিত্র উৎসব এবারের কান চলচ্চিত্র উৎসবে দর্শকদের আবেগে ভাসাল ক্রিস্টিয়ান মুঙ্গিউ এর নতুন সিনেমা…
ফিওর্ড তারকারা
0
Share