Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ১৯, ২০২৬

মা দিবস: পূজা চেরির চোখে জল

মায়ের সাথে পূজা চেরি | ছবি: ফেসবুক

১২ মে, বিশ্ব মা দিবসের সকালে নিজের মায়ের অনুপস্থিতিতে চোখের পানি আটকে রাখতে পারেননি চিত্রনায়িকা পূজা চেরি।

রবিবার (১২ মে) নিজের সোশ্যাল মিডিয়া মায়ের সাথে একটি ছবি পোস্ট করেন পূজা। তার ক্যাপশনে লেখেন, ‘ভালো থাকুক পৃথিবীর সকল মা। মামুনি দেখেছো? তুমি কি পচা কাজ করেছো, সকালে ঘুম থেকে উঠেই অঝরে চোখ থেকে জল পরতে দিলে! সারা জীবনই তো এই জল পরবে গো মা। কি করে থামাবো?’

অভিনেত্রী আরও লেখেন, ‘উফ খুব কষ্ট হচ্ছে মামুনি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামুনি আর মনে রেখো, তোমার হাতের লাঠিটা অনেক মিস করি। অনেক অনেক অনেক।’

উল্লেখ্য, চলতি বছরের ২৪ মার্চ নিজ বাসায় মৃ’ত্যু’বরণ করেন চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়। মাকে ছাড়া প্রথম মা দিবস উদযাপন মেনে নিতে পারছেন না অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ছিনতাইকারীর হামলায় রঞ্জিতার কানে সাত সেলাই

ছিনতাইকারীর টানে কান ছিঁড়ে দুই ভাগ রঞ্জিতার ছিনতাইকারীর হামলায় রঞ্জিতার কানে সাত সেলাই দিতে হয়েছে।  বিএফডিসি…
ছিনতাইকারীর হামলায় রঞ্জিতার কানে সাত সেলাই

ঈদে তিন সিনেমার লড়াই

বনলতা সেন-রকস্টার-রইদ ঈদ মানেই বাংলা সিনেমার সবচেয়ে বড় বাণিজ্যিক যুদ্ধ। বছরে যত সিনেমাই মুক্তি পাক না কেন,…
ঈদে তিন সিনেমার লড়াই
0
Share