Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

মম’র কণ্ঠে আসছে রবীন্দ্রসঙ্গীত 

অভিনেত্রী জাকিয়া বারি মম (কোলাজ করা) | ছবি: ফেসবুক

অভিনেত্রী জাকিয়া বারি মম অভিনয়ে যেমন পারদর্শী, তেমনই গানের প্রতিও রয়েছে আবেগ ও ভালোবাসা। সেই ভালোবাসা থেকে মম’র কণ্ঠে এবার প্রকাশ হতে যাচ্ছে রবীন্দ্রসংগীত। গানের শিরোনাম ‘তোমার খোলা হাওয়া’।   

গত এপ্রিলে গানটির রেকর্ডিং ও শুটিং শেষ হয়। মাঝে রাজনৈতিক অস্থিরতার চাপে সেই প্রজেক্ট মুক্তিতে পিছিয়ে পড়ে। আহমেদ রাজীবের সংগীতায়োজনে ‘তোমার খোলা হাওয়া’ গানের স্টুডিও ভার্সন ভিডিওটি চলতি মাসেই প্রকাশ পাবে।

গানটি প্রসঙ্গে মম জানিয়েছেন, ‘আমি মাঝে মাঝে গান করি, নিজের জন্য। তবে এভাবে আয়োজন করে গান গাওয়া হয় না সচরাচর। এই গানটিতে কণ্ঠ দিয়েছিলাম বেশ আগে। এবার সেটি প্রকাশ হতে যাচ্ছে শুনে ভালো লাগছে। আমিও আগ্রহ নিয়ে আছি সবার সঙ্গে শোনার জন্য।’

জানা গেছে, ২০ জন কণ্ঠশিল্পীর ২০টি নতুন মৌলিক গানের ভিডিও গান করেছেন নতুন অডিও ভিজ্যুয়াল মিউজিক্যাল প্রজেক্ট ‘এনএইচটি মিউজিক বক্স’। এ প্রজেক্টের মৌলিক গানগুলোর কথা, সুর, সংগীত পরিচালনা করেছেন আহমেদ রাজীব। এ প্রজেক্টেই থাকছে মম’র গাওয়া রবীন্দ্রসঙ্গীতটি। ইতোমধ্যেই প্রজেক্টের আওতায় নির্মিত ৫টি গান প্রকাশ হয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

গ্রেপ্তারি পরোয়ানা পর্দায় যে অন্যায় অবিচারের বড় সৈনিক বাস্তবে সেই আসল প্রতিবাদী নায়ক। এই প্রতিবাদী নায়কের…
অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে

নারী ক্রিকেটারদের জন্য আইসিসির উদ্যোগে মুগ্ধ দীপিকা পাড়ুকোন

আইসিসির প্রশংসায় দীপিকা নারী ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন মাতৃত্বকালীন…
নারী ক্রিকেটারদের জন্য আইসিসির উদ্যোগে মুগ্ধ দীপিকা পাড়ুকোন

মাইকেল জ্যাকসনের শ্রদ্ধায় ওয়ারফেইজের বিশেষ কনসার্ট

‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’ দুনিয়াজুড়ে চলছে পপসম্রাট মাইকেল জ্যাকসন বন্দনা। সম্প্রতি তাঁকে নিয়ে নির্মিত…
মাইকেল জ্যাকসনের শ্রদ্ধায়
0
Share