Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

বাধার মুখে রায়হান রাফির ‘লায়ন’!

রায়হান রাফি | ছবি: ফেসবুক

বাধার মুখে শুটিং বাতিল হলো আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির আশায় থাকা ওপার বাংলার জিৎ-কে নিয়ে ঢালিউড নির্মাতা রায়হান রাফির ‘লায়ন’ সিনেমার।

নির্মাতার ঘনিষ্ঠ সুত্র গণমাধ্যমকে জানিয়েছেন, পরিচালকের (রায়হান রাফি) ইচ্ছে ছিল, তিনি আসমান-জমিন, পাহাড় সমুদ্র মিলিয়ে ‘লার্জার দেন লাইফ’ স্কেলে মারকাটারি অ্যাকশনে ‘লায়ন’ বানাবেন! কিন্তু বাজেট জটিলতায় হচ্ছে না সিনেমাটি। ডিসেম্বর মাসে শুটিং শুরু করার কথা ছিল টিম লায়নের। অভিনেতা জিতের পাশাপাশি শোনা গিয়েছিল বাংলাদেশের শরিফুল রাজের নাম।  তবে এই সিনেমা নিয়ে রাফি-জিৎ-রাজ কেউ মাথা ঘামাচ্ছেন না।

তবে লায়ন প্রসঙ্গে রায়হান রাফির ভাষ্য, ‘লায়ন’ আগামীতে হবে। যেহেতু বড় পরিসরে কাজ করবো এ কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।’

তবে আগামী রোজার ঈদে ‘লায়ন’ না আসলেও এরইমধ্যে নতুন আরেকটি একটি সিনেমা ঈদ মুক্তির জন্য প্রস্তুতি শুরু করেছেন নির্মাতা। আর জোর গুঞ্জনের শোনা যাচ্ছে সেখানে থাকতে পারেন মেগাস্টার শাকিব খান!

উল্লেখ্য, ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফি ঢালিউডের অন্যতম আলোচিত নির্মাতাদের একজন। গেল বছর ব্লকবাস্টার ‘তুফান’ উপর দিয়ে নিজের জায়গা করেছেন পক্ত। তাই যেকোনও অভিনয়শিল্পের জন্য তার সাথে কাজ করতে পারা বড় পাওয়া।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী…
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর
0
Share