Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

বলিউড যাত্রা শুরু মধুমিতার

অভিনেত্রী মধুমিতা সরকার | ছবি: ফেসবুক

‘বোঝে না সে বোঝে না’-র পাখি খ্যাত মধুমিতা সরকার এবার পা রাখছেন বলিউডে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, ‘নাম প্রকাশ না করা একটি বলিউড সিনেমায় অভিনয়ের জন্য এরই মধ্যে অডিশন পর্ব শেষ করেছেন মধুমিতা। খুব শিগগিরই শুরু হবে সিনেমার শুটিং। বর্তমানে চলছে তার হিন্দি ভাষা প্র্যাকটিস ক্লাস।

নতুন পথচলা প্রসঙ্গে মধুমিতা জানিয়েছেন, ‘বলিউডে কাজ করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল। তবে এর জন্য মুম্বাইয়ে গিয়ে কখনও কাজের চেষ্টা করিনি। মূলত আমার সিনেমা ‘চিনি’র একটি রিল বেশ ভাইরাল হয়েছিল। আর সেটা দেখেই পরিচালক আমার সাথে যোগাযোগ করেন।’

অভিনেত্রী আরও যোগ করেন, ‘অন্য ভাষায় কাজ করা অবশ্যই একটা চ্যালেঞ্জ। বর্তমানে ক্যারিয়ারের যে পর্যায়ে আছি, তাতে এই চ্যালেঞ্জ আমার ভালো লেগেছে।’

পাশাপাশি বলিউডে যত বড় স্টার হোক না কেন, নিজের মাতৃভাষা বাংলায় কাজ করা ছাড়বেন না বলেও নিশ্চিত করেছেন মধুমিতা সরকার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা
0
Share