Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

বরবাদের পর কাল থেকে শাকিবের ‘তাণ্ডব’ শুরু

নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টায় মেগাস্টার শাকিব খান। তারই ধারাবাহিকতায় বরবাদ সিনেমার পর ‘তাণ্ডব’ সিনেমার শুটিং শুরু করার কথা জানালেন পরিচালক রায়হান রাফি।

নির্মাতা রায়হান রাফি আর শাকিব খানের করা তুফান সিনেমার পর দর্শকেরা চাইছিলেন আবারো জুটি হয়ে পর্দায় আসুক এই দুইজন। অবশেষে তারা ফিরছেন নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে। ছবিটির জন্য বেশ আগেই শাকিব খান চুক্তিবদ্ধ হলেও সিনেমাটি কবে শুটিং ফ্লোরে যাবে, তা নিয়ে দর্শকেরা মুখিয়ে ছিলেন। শাকিব ভক্তদের জন্য নতুন খবর হলো, ক্যামেরা ওপেন হচ্ছে ‘তাণ্ডব’ এর।

ঢাকাতেই শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এমনটাই বলেছেন পরিচালক নিজে। তিনি জানান, আগামীকাল ২৪ মার্চ সোমবার শাকিব খানকে দিয়েই ‘তাণ্ডব’ এর ক্যামেরা ওপেন হবে। প্রথম দিন থেকেই তিনি শুটিংয়ে অংশ নিচ্ছেন।

রায়হান রাফি বলেন, ‘আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি, এবার শুটিং শুরুর পালা। আগামীকাল থেকে শুটিং শুরু হয়ে চলবে ঈদের আগ পর্যন্ত। এর পর ঈদ শেষে, পরের সপ্তাহ থেকে আবারো কাজ শুটিংয়ে ফিরব’। ‘তাণ্ডব’ কে কোনো নির্দিষ্ট একটা জনরাতে ফেলা যাবে না বলে জানান নির্মাতা। তার ভাষ্যে, এই ছবিতে সবকিছু থাকবে। অ্যাকশন, ড্রামা, পলিটিক্যাল ড্রামা, রোমান্স সব।

তুফানের পর তাণ্ডবে দর্শকেরা শাকিব খানকে কী রূপে দেখতে পাবে, এমন প্রশ্নে রাফি বললেন, ‘আমি এক চরিত্রকে কখনোই রিপিট করি না। শাকিব খানকে একদমই অন্যরকমভাবে পাবে দর্শক, যার এক ঝলক উনার জন্মদিনে দেখতে পাবে। শুধু এটুক বলব, পর্দায় তাণ্ডব সৃষ্টি করবে শাকিব খান।

ইচ্ছে ছিল টিজার ছাড়ার, অন্য সিনেমার ক্ষতি হবে ভেবে সেটা আর ছাড়ব না। আপাতত ফার্স্ট লুক পোস্টার ছাড়ব।’

সিনেমায় শাকিবের বিপরীতে কে থাকছেন, সেটা চমকই রাখতে চাইছেন রাফি। তবে ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন নির্মাতা।   

‘তাণ্ডব’ এর গল্প রায়হান রাফির নিজের। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট। কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’, চ্যালেঞ্জ ছুড়লেন ববি

গুজবে ক্ষুব্ধ ববি চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে সম্প্রতি নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ব্যবসায়ী…
ববি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা
0
Share