Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

বছরের শুরুতে ‘দেবী’ হলেন কাজল

কাজল আগরওয়াল | ছবি: ইনস্টাগ্রাম

মিথোলজিক্যাল ড্রামা ‌‘কান্নাপ্পা’ ছবিতে পর্বতী দেবী হিসেবে নিজের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করেছেন কাজল আগরওয়াল।

‘কানাপ্পা’ সিনেমার পোস্ট | ছবি: ইনস্টাগ্রাম

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ‘কান্নাপ্পা’ ছবির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে অভিনেত্রী কাজল লিখেছেন, ‘একটি স্বপ্নের চরিত্র! ২০২৫ শুরু করছি এই পবিত্র চরিত্রে।’ পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গে একটি নোটও শেয়ার করেছেন, যেখানে দেবী পার্বতীর মহিমা সম্পর্কে লেখা ছিল, ‘তিনটি জগতের অধিপতি মা! ত্রিশক্তি, যারা তাদের ভক্তদের রক্ষা করেন! পবিত্র শ্রী কালাহস্তি মন্দিরে বাস করেন জ্ঞান প্রসুনাম্বিকা!

অভিনেত্রী কাজলের ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশর্ট

শিবভক্ত কান্নাপ্পার গল্পে নির্মিত সিনেমাটি নির্মাণ করেছেন মুকেশ কুমার সিং। বিগ বাজেটের এই সিনেমা দিয়ে শিবের চরিত্রে তেলেগু সিনেমায় অভিষেক করতে যাচ্ছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ‘কান্নাপ্পা’ সিনেমার নাম চরিত্রে অভিনয় করছেন বিষ্ণু মঞ্চুসহ আরও অভিনয় করেছেন, মোহন বাবু, আর. শরৎকুমার, অর্পিত রাঙ্কা, কৌশল মান্দা, রাহুল মাধব, দেবরাজ, মুকেশ রিশি, ব্রাহ্মানন্দাম, রাঘু বাবু, প্রীতি মুখুন্দন এবং মাধুসহ অনেকে। এছাড়াও সিনেমাটিতে ক্যামিও চরিত্রে উপস্থিত হবেন মোহনলাল এবং প্রভাসও।

উল্লেখ্য, ‘কান্নাপ্পা’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন স্টিফেন দেবাসি, চিত্রগ্রহণ করেছেন শেলডন চৌ এবং সম্পাদনা করেছেন অ্যান্থনি। আগামী ২৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান

অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় বইছে আনন্দ

একইদিনে বাবা-ছেলের জন্ম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন…
অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন
0
Share