Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

ফের বাংলা সিনেমায় রাখি গুলজার

শিবপ্রসাদ মুখার্জি ও রাখি গুলজার । ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর পরিচালক জুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখার্জির ছবি ‘আমার বস’ দিয়ে ফের বাংলার পর্দায় ফিরছেন রাখি গুলজার। ২০২৪ সালের জানুয়ারিতে শুরু হচ্ছে সিনেমার শুটিং।

১ ডিসেম্বর নিজেদের ফেসবুক পেজে ‘আমার বস’ সিনেমার নাম প্রকাশ করে উইন্ডোজ প্রোডাকশন লেখেন, “রক্তবীজ পঞ্চাশ দিনের পথে… বিশ্বজুড়ে রক্তবীজের রমরমা এখনও অব্যাহত, আর ইতিমধ্যেই শুরু হতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি, আরও একটা নতুন গল্প, আবারও একটা নতুন চমক। ছবির নাম ‘আমার বস’। এই নতুন পথ চলায় আমাদের সাথে থাকছেন শ্রদ্ধেয়া রাখী গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চ্যাটার্জি। শুটিং শুরু জানুয়ারি মাসে। আশা করি প্রত্যেক বারের মত এবারও আপনাদের পাশে পাব।”

অভিনেত্রী রাখি গুলজারের প্রত্যাবর্তন নিয়ে পরিচালক শিবপ্রসাদ বলেন, “আমাদের সব সিনেমা ওনার দেখা, সবচেয়ে প্রিয় ’হামি’। আমাদের পরের সিনেমার মুখ্য চরিত্র উনি। এটা একটা বিশাল ইচ্ছেপূরণ।”

সিনেমার নাম চরিত্রে থাকা রাখি গুলজারের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ও শিবপ্রসাদ মুখার্জিকে।

উল্লেখ্য, শেষবার রাখি গুলজারকে দেখা গিয়েছিলো প্রয়াত গৌতম হালদারের পরিচালিত‘নির্বাণ’ সিনেমায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু – কল্পবিজ্ঞানের ডায়েরি

সত্যজিৎ রায়ের মৃত্যুবার্ষিকীতে ২৩ এপ্রিল এলেই বাংলা সংস্কৃতির ভেতরে এক ধরনের নীরবতা নেমে আসে। ১৯৯২ সালের এই…
সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু
0
Share