Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

ফের আসছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড’

দীপ্ত অ্যাওয়ার্ড | ছবি: দীপ্ত

আগামী ১৭ ডিসেম্বর চতুর্থবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘দীপ্ত অ্যাওয়ার্ড’।

গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত আলোচিত একক ও ধারাবাহিক নাটক, ডাবড সিরিজ ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে মোট ১১টি ক্যাটাগরিতে দেয়া হবে ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪’। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরিবোর্ডের বিচার বিবেচনায় নিয়ে নির্বাচন করা হবে চূড়ান্ত বিজয়ী।

এবারের অ্যাওয়ার্ডের ক্যাটাগরিগুলো একক নাটকে – আলোচিত একক নাটক, আলোচিত অভিনয়শিল্পী(পুরুষ) ও আলোচিত অভিনয়শিল্পী (নারী); ধারাবাহিক নাটকে – আলোচিত ধারাবাহিক নাটক, আলোচিত অভিনয়শিল্পী (পুরুষ), আলোচিত অভিনয়শিল্পী (নারী) ও আলোচিত অভিনয়শিল্পী (পার্শ্ব); ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে – আলোচিত ওয়েব ফিল্ম, আলোচিত অভিনয়শিল্পী (পুরুষ) ও আলোচিত অভিনয়শিল্পী (নারী); ডাবড সিরিজে – আলোচিত ডাবড সিরিজ।

উল্লেখ্য, দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৪-এ আপনার ভোটে জিতবে আপনার প্রিয় তারকা। সঙ্গে থাকছে আপনারও পুরস্কার জেতার সুযোগ। ভাগ্যবান ১০ জন ভোটদাতা হবেন বিজয়ী, পাবেন দীপ্ত প্লে’র পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আপনার মূল্যবান ভোটটি দিতে পারবেন ১২ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

গ্রেপ্তারি পরোয়ানা পর্দায় যে অন্যায় অবিচারের বড় সৈনিক বাস্তবে সেই আসল প্রতিবাদী নায়ক। এই প্রতিবাদী নায়কের…
অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে

নারী ক্রিকেটারদের জন্য আইসিসির উদ্যোগে মুগ্ধ দীপিকা পাড়ুকোন

আইসিসির প্রশংসায় দীপিকা নারী ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন মাতৃত্বকালীন…
নারী ক্রিকেটারদের জন্য আইসিসির উদ্যোগে মুগ্ধ দীপিকা পাড়ুকোন

মাইকেল জ্যাকসনের শ্রদ্ধায় ওয়ারফেইজের বিশেষ কনসার্ট

‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’ দুনিয়াজুড়ে চলছে পপসম্রাট মাইকেল জ্যাকসন বন্দনা। সম্প্রতি তাঁকে নিয়ে নির্মিত…
মাইকেল জ্যাকসনের শ্রদ্ধায়
0
Share