Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

ফেব্রুয়ারির শেষ প্রহরে পরীর ভ্যালেন্টাইন উদযাপন

পরীমনি ও তার ছেলে । ছবি: ফেসবুক

জীবনে বার বার বাঁধার সম্মুখীন হয়েও, না থেমে প্রতিবার জয়ী হয়ে আসা এক যোদ্ধা, পরীমনি। মাদক মামলা, প্রিয় নানার মৃত্যু, আবার ছেলের অসুস্থতা- এতকিছুর মাঝে ১৪ ফেব্রুয়ারি উদযাপন করে উঠতে পারেননি পরী। তবে জীবনে আক্ষেপ রাখার মানুষ পরী নয়, তাইতো ২৪ ফেব্রুয়ারি, পুণ্যকে নিয়ে একটু দেরিতে হলেও, বিশেষভাবেই উদযাপন করলেন পরীমনি।

ঝলমলে লুকে অজস্র লাল-হলুদ ফুলের মাঝে ছেলেকে নিয়ে ভ্যালেন্টাইনস ডে পালন করলেন তিনি। মা- ছেলে সেজেছিলেন লাল শাড়ি ও পাঞ্জাবীতে। কেক কেটে খোশ মেজাজে ছেলের সাথে স্বল্প পরিসরে ভালোবাসার দিনটি সেলিব্রেট করার একটি ভিডিও প্রকাশ করেন পরীমনি।

ক্যাপশনে আবার লিখেছেন, ‘আই লাভ ইউ মাই ভ্যালেন্টাইন। আমার একটা তুমি আছ, আমার নাড়ি ছেড়া ধন।’

এর আগে ২০ ফেব্রুয়ারি একটি ছবি পোস্ট করে পরী জানিয়েছিলেন, ‘সাত সকালে সিলেটে! ডোডোর গল্পের শেষ ভাগের শুটিং এর জন্যে।’

উল্লেখ্য, বিচ্ছেদ আর নতুন মা হয়ে বেশ দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে ‘ডোডোর গল্প’ দিয়ে আবার ক্যামেরার সামনে নিয়মিত হয়েছেন অভিনেত্রী পরীমনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল
0
Share