Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

‘প্রিয় মালতী’ আমাদের আইডেন্টিটি ক্রাইসিসের গল্প: মেহজাবীন

‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার | ছবি: ফেসবুক

গত দেড় দশক ধরে ছোট পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করে চলছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তারই ধারবাহিকতায় সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। অভিনয় করেছেন ‘প্রিয় মালতী’ সিনেমায়। সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ বছরের ২০ ডিসেম্বর। অবশ্য দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে চলচ্চিত্রটি। সম্প্রতি, মিশনের কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে অংশ নিয়েছে সিনেমাটি। যেখানে ‘প্রিয় মালতী’র নাম ছিল ‘হুইসপারস অফ এ থ্রাস্টি রিভার’।

‘প্রিয় মালতী’ সিনেমার পোস্টার | ছবি: ফেসবুক

এছাড়াও সিনেমাটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় প্রদর্শীত হয়।

‘প্রিয় মালতী’ নিয়ে মেহজাবীন বলেন, মৌলিক গল্পভিত্তিক কাজ যাদের পছন্দ তাদের জন্যই ‘প্রিয় মালতী’  বিশেষ করে বানানো। এটি এই সময়ের সিনেমা। আমাদের আশেপাশের অসংখ্য মালতীর গল্প নিয়ে এই সিনেমা। আমাদের আইডেন্টিটি ক্রাইসিসের গল্প।

মেহজাবীন আরো বলেন, ‘‌আমার কাছে মনে হয়েছে সিনেমার গল্পটা নতুন। গল্পটা এত গুরুত্বপূর্ণ মনে হয়েছিল যে ভাবলাম এটা নিয়ে কথা বলা উচিত, কাজ করা উচিত। আমাদের দৈন্যদিন জীবনের সিস্টেম্যাটিক সমস্যাগুলো এই সিনেমায় উপস্থাপন করা হয়েছে। আমরা প্রতিনিয়ত দেখছি অনেক মানুষের প্রাণ চলে যাচ্ছে, শুধু অ্যাম্বুলেন্স হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারে না বলে। আমরা এটাও দেখছি যে বিভিন্ন মার্কেটে আগুন লাগলে নির্বাপন ব্যবস্থা ঠিক থাকে না। ট্রাফিক সমস্যা পরে আমাদের মুল্যবান সময় হারিয়ে যাচ্ছে এবং জাতীয় পরিচয় পত্রের গুরুত্ব নিয়ে বানানো ‘প্রিয় মালতী’ ।

এ ধরনের গল্পে আমাদের দেশে সাধারণত সিনেমা নির্মাণ হয় না। এই কারনেই সিনেমাটিতে কাজ করা। যেন সিনেমা দেখে মানুষের মধ্যে পরিবর্তন আসে।’ 

পরিচালক শঙ্খ দাশগুপ্ত ও মেহজাবীন এবং অন্যান্য | ছবি: ফেসবুক

এছাড়াও সিনেমা নিয়ে পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, “আমার দর্শনের অনেক কিছুই এখানে প্রতিফলিত হয়েছে। এ সিনেমায় রাজনীতির প্রসঙ্গও আছে, তবে এটি প্রচলিত রাজনীতি নয়, কিছুটা অন্যরকম। আমি বিশ্বাস করি আর্ট রাজনীতির বাইরে নয়। যাপিত জীবনের গল্প আছে সিনেমায়, তাই দর্শকরা সহজেই কানেক্ট করেত পারবেন।”

প্রিয় মালতী নিয়ে খুবই উচ্ছ্বসিত মেহজাবীন। আনন্দিতও অনেক কারণ ‘প্রিয় মালতী’ ইতোমধ্যেই জয় করে নিয়েছে দর্শক, সিনেমাবোদ্ধা, সিনেমা সমালোচকদের প্রশংসা। অনেকে খুশি হয়ে তাইতো মেহজাবীনকে ‘প্রিয় মালতী’ লেখা শাড়ি, শাল, টিপ এমনকি স্কেচ, পেইন্টিং পর্যন্তও উপহার দিচ্ছে।

তাই মেহজাবীন বলেন, ‘আমার মনে হয় এই জিনিসগুলো বানানো বেশ সময়ের ব্যাপার। অনেক বেশি ভালোবাসা জড়িত থাকলেই এটা সম্ভব। এগুলোকে গিফট না, আশীর্বাদ বলে মনে করি’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ম্যানহাটনে এ সপ্তাহেই টেইলর-ট্র্যাভিসের বিয়ে!

টেইলর-ট্র্যাভিসের বিয়ে মার্কিন পপ সুপারস্টার টেইলর সুইফট এবং ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসে…
টেইলর-ট্র্যাভিস

পাকিস্তানি পাত্রকে বাগদান করা বিষয়ে নাজনীন নীহা যা বললেন

নাজনীন নীহার বাগদান দেশের ছোট পর্দার আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা কে নিয়ে চলছে তুমুল আলোচনা। সম্প্রতি এই…
নাজনীন নীহা

জয়ের আনন্দে তারকারা, ব্রাজিলপ্রেমে সরব শোবিজ

ব্রাজিল জয়ে শোবিজে উৎসব ফুটবল মাঠে ব্রাজিলের দাপুটে পারফরম্যান্স আর জয় মানেই বাংলাদেশে যেন এক উৎসবের আবহ। দেশের…
ব্রাজিলপ্রেমে সরব শোবিজ

‘ওপেনহেইমার’কে ছাড়িয়ে রেকর্ড গড়ল ‘মাইকেল’

‘মাইকেল’-এর রেকর্ড প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে…
‘ওপেনহেইমার’কে ছাড়াল ‘মাইকেল’
0
Share