Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

প্রথম কেমোর পর কেমন আছেন হিনা খান?

অভিনেত্রী হিনা খান (কোলাজ করা) | ছবি: ইনস্টাগ্রাম

২৯ জুন খবর মিলেছিল ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী হিনা খান। সম্প্রতি প্রথম কেমো থেরাপি নিয়েছেন তিনি। কেমন আছেন ‘ইয়ে রিশতা ক্যয়া কেহ লাতা হ্যান’ খ্যাত অভিনেত্রী?

২ জুলাই, মঙ্গলবার নিজের প্রথম কেমো শেষে, ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে দেখা যায় অভিনেত্রী যেদিন আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন সেদিন একটি অ্যাওয়ার্ড -তেও অংশ নেন। পড়ে ভয় না পেয়ে হাসপাতালে পৌঁছে যান হাসি মুখে। শেয়ার করা ভিডিওর ক্যাপশনে হিনা লেখেন, ‘এই অনুষ্ঠানের রাতেই জানতে পারি আমি ক্যান্সারে আক্রান্ত। সচেতন ভাবেই সিদ্ধান্ত নিই এ দিনের অনুষ্ঠানে যাওয়ার। নিজের জন্য নয়, অন্যদের জন্য। এই দিনটা আমার জীবনের কঠিনতম দিন, সে দিন থেকে সব বদলে গেল। তাই ভাবলাম ভাল কিছু দিয়েই শুরু করা যাক।’ 

অভিনেত্রী আরও লেখেন, ‘যে সকল নারী ও পুরুষেরা এই কঠিন রোগের সাথে লড়ছেন, তাদের জন্য লিখছি। আশা রাখি, আমি যেন সাহস রাখতে পারি যাতে বহু মানুষ তাদের ভালোর জন্য আমার সফর থেকে উদ্বুদ্ধ হতে পারেন।’

প্রিয় অভিনেত্রীকে হাসি মুখে ও সাহসের সাথে লড়াই করতে দেখে খুশি তার ভক্ত-অনুরাগীরাও।

উল্লেখ্য, ভারতীয় টেলিভিশন ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যয়া কেহ লাতা হ্যান’ দিয়ে পরিচিতি পান হিনা খান। এরপর তাকে দেখা গিয়েছে ‘কসৌটি জিন্দেগি কি’ ও ‘নাগিন ৫’- এর মতোন ধারাবাহিকেও। পাশাপাশি রিয়্যালিটি শো ‘বিগ বস’, ‘ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮’- এও ছিলেন হিনা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান

অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় বইছে আনন্দ

একইদিনে বাবা-ছেলের জন্ম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন…
অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন
0
Share