Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

পর্দায় ফিরছে জোভান-তিশা জুটি

‘কাপল অব দ্য ক্যাম্পাস’ নাটকের দৃশ্যে তানজিন তিশা ও ফারহান আহমেদ জোভান

দীর্ঘ বিরতি শেষে আবার নতুন নাটকে ফিরছে ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা জুটি।

তরুণ নির্মাতা ইমরোজ শাওনের ‘কাপল অব দ্য ক্যাম্পাস’ নাটকে একসাথে দেখা দিতে যাচ্ছেন জোভান-তিশা। সিএমভি’র ব্যানারে নির্মিত বিশেষ এ নাটকটি রচনা করেছেন যোবায়েদ আহসান। নাটকে দেখা যাবে, রাকিব ও রিদার বিশ্ববিদ্যালয়ের বিরোধের কাহিনি, যা পরে গিয়ে গড়ায় প্রেমের সম্পর্কে।  

নতুন নাটক প্রসঙ্গে জোভান জানিয়েছেন, ‘তিশার সাথে অনেক বছরের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রায় ৯ বছর। মাঝে আমরা একসাথে অনেকগুলো কাজ করেছি, দর্শক সেগুলো পছন্দও করেছেন। এরপর যখন একটানা কাজ হতে লাগলো তখন দর্শকের মধ্যে একটা একঘেয়েমি লক্ষ্য করলাম। শেষের দিকে কাজগুলো তারা খুব একটা পছন্দ করছিলেন না। তাই দুজনে কথা বলে সিদ্ধান্ত নিলাম একটু বিরতি নেওয়ার। এমনকি এটা নিয়ে সেসময় আমি একটি স্ট্যাটাসও দিয়েছিলাম, মন খারাপ করে। একটা বিরতির পর আবারও একসাথে কাজ করছি, গল্পটাও ভালো। আশা করছি দর্শকরা পছন্দ করবেন।’

সব ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে ‘কাপল অব দ্য ক্যাম্পাস’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো
0
Share