Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬

নেটিজেনদের কটাক্ষের মুখে কৃতি

বলিউড অভিনেত্রী কৃতি শ্যান | ছবি: ইনস্টাগ্রাম

সিনেমা দিয়ে নয় বর্তমানে ধূমপানের জন্য আলোচনায় উঠে এসেছেন ‘মিমি’ খ্যাত বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে একটি ভিডিও, যেখানে দেখা গেছে কমলা টপ ও জিনসের শর্টস পরে গ্রিসের একটি গলিতে ধূমপান করছেন অভিনেত্রী। ভিডিও এখন রীতিমত ভাইরাল। কারণ কৃতি শ্যানন তার অভিনীত আলোচিত সিনেমা ‘বারেলি কি বরফি’ মুক্তির পরপর এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, তিনি ধূমপান করেন না। অভিনেত্রীর দাবি ছিল, ছবিতে শুধু চরিত্রের প্রয়োজনেই তাকে সিগারেট হাতে নিতে হয়েছিল। যদিও তিনি চিরকালই ধূমপানের বিপক্ষে।

সে কারণেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি আলোড়ন সৃষ্টি করে। এই ভাইরাল ভিডিও ঘিরে নেটিজেনরা তর্কবিতর্ক জুড়ে দিয়েছেন। কেউ কেউ যেমন ধূমপান করা নিয়ে কৃতির সমালোচনা করেছেন। কেউ আবার কৃতির হয়ে গলা ফাটিয়ে লিখেছেন, ‘অনুমতি ছাড়া কোনো নামী ব্যক্তিত্বের এ ধরনের ভিডিও তোলা অন্যায়।’

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, নিজের জন্মদিন উদ্‌যাপনেই বোন নূপুর ও ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে গ্রিসে ছুটি কাটাতে গিয়েছেন কৃতি। গুঞ্জন, ব্যবসায়ী কবিরের সঙ্গেই এ মুহূর্তে সম্পর্কে রয়েছেন কৃতি শ্যানন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share