Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

নীরবে বিয়ে সারলেন তাপসী

অভিনেত্রী তাপসী পান্নু | ছবি: নিউজ ১৮

কাকপক্ষীকেও জানতে না দিয়ে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। অলিম্পিক পদকজয়ী সাবেক শাটলার ও ভারতের ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ ডেনমার্কের ম্যাথিয়াস বোয়ের সাথে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম নিউজ-১৮-এর খবরে, ২৩ মার্চ দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সাথে উদয়পুরে গাঁটছড়া বাঁধেন দক্ষিণের জনপ্রিয় এই নায়িকা। শিখ পরিবারের মেয়ে তাপসী, অন্যদিকে বর ম্যাথিয়াস ক্যাথলিক। তাই শিখ ও খ্রিস্টান দুই রীতিতেই হয়েছে বিয়ের অনুষ্ঠান।

বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠ স্বজন আর বন্ধুরা ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা পাভেল গুলাটি ও তাপসীর হাতে গোনা কয়েকজন সহকর্মীরা।

উল্লেখ্য, শিঘ্রই থ্রিলার ছবি ‘ফির আয়ি হাসিন দিলরুবা’-তে তাপসী পান্নুর পাশাপাশি দেখা যাবে বিক্রান্ত ম্যাসি এবং সানি কৌশলকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান

মহাজাগতিক রোমান্স নিয়ে আসছেন তানিম রহমান অংশু

স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ‘ন ডরাই’ নির্মাতা তানিম রহমান অংশু নতুন চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। ২০১৯…
তানিম রহমান অংশু

প্রথম সিনেমা রেখে দ্বিতীয় সিনেমা মুক্তি দিতে চান আসিফ

‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ২০২৪ সালে আসিফ ইসলাম নির্মাণ করেন সিনেমা নির্বাণ। এটি ৪৬তম মস্কো…
আসিফ
0
Share