Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

নতুন সিনেমায় জনি ডেপ

ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপ্টা শেষে কাজে ফিরেছেন হলিউডের আইকনিক অভিনেতা জনি ডেপ। নতুন দুটি সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। সিনেমা দুটিই প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে, যদিও মুক্তির তারিখ জানানো হয়নি। সিনেমা দুটির প্রথমটি ‘কার্নিভাল অ্যাট দ্য এন্ড অব ডেজ’ এবং দ্বিতীয়টি ‘ডে ড্রিংকার’।   

বর্ণাঢ্য এই অভিনয়জীবনে অসংখ্য হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন অভিনেতা। তবে গত দুই বছর বেশ জটিলতায় পার করেছেন সময়। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিচ্ছেদ ও তার করা মামলায় আদালতেই কেটেছে অধিকাংশ সময়।   

এছাড়াও গুঞ্জন উঠেছে, ডিজনি চায় ডেপকে আইকনিক চরিত্র জ্যাক স্প্যারো হিসেবে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় ফিরিয়ে আনতে। তবে সেটা কেবলই গুঞ্জন এখন পর্যন্ত। তবে এর মধ্যে বেশকিছু বড় কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জনি ডেপ।

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে পরিচালক টেরি গিলিয়াম ভ্যারাইটিতে তার নতুন সিনেমা ‘কার্নিভাল অ্যাট দ্য এন্ড অব ডেজ’ এ জনি ডেপকে শয়তান চরিত্রে নেয়ার কথা বলেছিলেন। সিনেমার চিত্রনাট্য তিনি নিজেই লিখছেন ক্রিস্টোফার ব্রেট বেইলির সঙ্গে।

মুক্তি পেতে যাওয়া জনি ডেপের দ্বিতীয় সিনেমা ডে ড্রিংকার। অভিনেত্রী পেনিলোপ ক্রুজের সঙ্গে জুটি গড়তে যাচ্ছেন থ্রিলারধর্মী সিনেমাটিতে। এটি তাদের চতুর্থ সিনেমা হতে যাচ্ছে।

এ সিনেমা মূলত ক্রুজ শিপের একজন মদ পরিবেশকের গল্প, যে একজন রহস্যময় মদ্যপ ব্যক্তির সঙ্গে পরিচিত হয়। ক্রমে তারা দুজনই অপরাধ জগতে ডুবে যায়। সিনেমাটি পরিচালনা করবেন মার্ক ওয়েব। এর আগে তিনি ‘অ্যামেজিং স্পাইডারম্যান’ সিনেমার জন্য প্রশংসা কুড়িয়েছেন। এটি একটি বাণিজ্যিক ধাঁচের সিনেমা বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেট মোশন পিকচার গ্রুপের চেয়ার অ্যাডাম ফোগেলসন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা
0
Share