Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২০, ২০২৬

‘তুফান’ শাকিব খানের সাথে দেখা দিলেন মিমি

শাকিব খান ও মিমি চক্রবর্তী (বাম থেকে) । ছবি: ফেসবুক

ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ঢাকাই সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘তুফান’। সম্প্রতি ছবিটির টিজার মুক্তি পাওয়ার পর থেকে নেট দুনিয়ায় রীতিমত ঝড় তুলেছে এই ছবি। এবার ছবিটি নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ আরও চড়িয়ে দিতে শাকিবের সাথে প্রকাশ্যে আসলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

টলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী মিমি যে ‘তুফান’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সেই খবর আগেই জানিয়েছিলেন পরিচালক রায়হান রাফি। অবশেষে অফিশিয়ালি দেখা দিলেন মিমি।

১১ মে প্রকাশিত হয়েছে ‘তুফান’ সিনেমার নতুন পোস্টার। রোমান্টিক আর অ্যাকশন ঘরানার এই পোস্টারেই শাকিব খানের সাথে আছেন মিমি। ইতিমধ্যে পোস্টারটি নজর কেড়েছে নেটিজেনদের।

এদিকে নিজের ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্টারটি শেয়ার করে মিমি ক্যাপশনে লিখেছেন, ‘বড় পর্দায় আসছে তুফান… প্রেজেন্টিং অফিশিয়াল তুফানি পোস্টার।’

উল্লেখ্য যে, আসন্ন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘তুফান’ সিনেমার। এই ছবিতে নব্বইয়ের দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। টিজারে উঠে এসেছে সেই চরিত্রেরই ঝলক। ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারটি প্রকাশ্যে আসার পর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় অন্তর্জালে। শাকিবের গ্যাংস্টার চরিত্রের পাশাপাশি টিজারে অভিনেতা চঞ্চল চৌধুরীর এক ঝলক দেখে ছবিটি দেখতে আরও বেশি আগ্রহ প্রকাশ করছেন দর্শকরা।

‘তুফান’ সিনেমার মাধ্যমেই প্রথমবারের মত শাকিব-চঞ্চলকে একসাথে অভিনয় করতে দেখা যাবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

টিমোথি শ্যালামেকে চার্লিজ থেরনের কড়া জবাব

টিমোথি শ্যালামে-চার্লিজ থেরন সম্প্রতি অভিনেত্রী চার্লিজ থেরন দ্য নিউ ইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন।…
টিমোথি শ্যালামেকে চার্লিজ থেরনের

শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

‘এটা আমাদেরই গল্প’ দেশের ধারাবাহিক নাটক একসময় ছিলো সিনেমার চেয়েও জনপ্রিয়। কিন্তু কালের পরিক্রমায় ধারাবাহিকের…
ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

দীপিকা-রণবীর জুটির ঘরে আসছে দ্বিতীয় সন্তান

দীপিকা পাডুকোন ও রণবীর সিং বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং আবারও সুখবর শোনালেন ভক্তদের।…

বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রী চমক

বিএনপির রাজনীতিতে নতুন যাত্রা শুরু চমকের ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে আলোচনায় একের পর এক…
বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রী চমক
0
Share