Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের নায়িকা সাবিলা নূর  

গেল ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের বরবাদ। এবার আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে বিগ বাজেট সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটির শুটিং চলছে পুরোদমে। তবে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করছেন, তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা তুঙ্গে।

ইতিমধ্যে একবার শোনা গিয়েছিল ছবিটিতে শাকিবের নায়িকা হচ্ছেন সাবিলা নূর। এরপর তিনি এক দিনের শুট করার পর বাদ পড়েছিলেন বলেও খবর। এরপর সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় ‘তাণ্ডব’-এ শাকিবের সঙ্গে থাকছেন আরেক তরুণ অভিনেত্রী নিদ্রা দে নেহা। খবর প্রকাশিত হওয়ার পর এক দিনের শুটিং করার পরেও সিনেমাটি থেকে বাদ পড়েন তিনি।

অবশেষে জানা গেল, ‘তাণ্ডব’-এ অবশেষে চূড়ান্ত হয়েছেন সাবিলা নূর। তিনি এরই মধ্যে আবারও শুটিংয়ে অংশ নিয়েছেন। এমনটা নিশ্চিত হওয়া গেছে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে। এ ছাড়া ইতিমধ্যে শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের শুটিংয়ের কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়েছে, যা মুহূর্তেই ভাইরাল।

জানা গেছে, এফডিসির পর এখন উত্তরবঙ্গে শুটিং চলছে সিনেমাটির, যেখানে অংশ নিয়েছেন শাকিব-সাবিলা। তবে সিনেমাটির নির্মাতা রায়হান রাফি নায়িকার বিষয়ে কিছু বলতে চাচ্ছেন না। শুধু বললেন, কিছুদিনের মধ্যেই জানাব।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

তমা রশিদের মুকুট জয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবার…
তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি’ জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি
0
Share