Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মে ২, ২০২৬

ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘রঙে রঙে রঙিন হব’

তাহসান খান, হানিফ সংকেত, তাসনিয়া ফারিণ (বাম থেকে)

কণ্ঠশিল্পী তাহসান খানের সাথে জুটি বেঁধে জনপ্রিয় ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ‘রঙে রঙে রঙিন হব’ গান দিয়ে গায়িকা হিসেবে অভিষেকেই বাজিমাৎ করেছেন অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ। সবাইকে ছাপিয়ে ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নম্বরে রয়েছে তাহসান-ফারিণের গানটি।

ঈদ স্পেশাল ‘ইত্যাদি’র মঞ্চে গানটি প্রকাশের পর থেকেই শ্রোতা-ভক্তদের প্রশংসার জোয়ারে ভাসছেন তাহসান-ফারিণ। বিশেষ করে কণ্ঠশিল্পী না হয়েও দারুণ কণ্ঠ দিয়ে ভক্তদের মাতোয়ারা করেছেন তাসনিয়া ফারিণ। কবির বকুলের কথা ও ইমরান মাহমুদুলের সুরে ‘রঙে রঙে রঙিন হব’- গানটির ভিউ ছাড়িয়েছে ৮ মিলিয়নের ঘর।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ‘ইত্যাদি’র উপস্থাপক হানিফ সংকেতও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘প্রিয় দর্শক, গত ঈদ উপলক্ষে ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত সবগুলো গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত। গানটির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগে এক নম্বর স্থানে উঠে আসে, যা এখনো অটুট আছে।’

এই উপস্থাপক আরও লিখেছেন, ‘আমরা সব সময় চেষ্টা করি ইত্যাদির গানগুলোর কথা, সুর ও শিল্পী নির্বাচন যেন ব্যতিক্রমী হয়। হাজার হাজার দর্শক গানটির প্রশংসা করে গীতিকার, সুরকার ও শিল্পী নির্বাচনের বিষয়টিকে প্রশংসা করেছেন।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক

শেষ হওয়ার পথে ‘এটা আমাদেরই গল্প’ এটা আমাদেরই গল্প শেষের পথে এসে নতুন করে আলোচনায়।  জনপ্রিয় এই ধারাবাহিকের…
এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী
0
Share