Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

টিজারে ‘ঝড়’ তুললেন আরেফিন শুভ

অনেকদিন ধরেই আড়ালে রয়েছেন ঢালীউড নায়ক আরেফিন শুভ। তবে সম্প্রতি ঈদুল আযহাকে কেন্দ্র করে “নীলচক্র” নামে একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। এবার সেই সিনেমার টিজার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন আরেফিন শুভ। মাত্র ১৯ সেকেন্ডের টিজারে দুর্দান্ত লুকে দেখা গেছে তাকে।

এই টিজারে তাকে দেখা গেছে পুরোদস্তুর অ্যাকশনের মেজাজে। ভিডিওটি শুরু হয় একটি ধাওয়ার দৃশ্য দিয়ে, দেখে মনে হয়েছে সিনেমায় হয়তো আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্য তিনি। সাথে আছে একটি আগুন লাগানোর দৃশ্য।

শুভ আনুষ্ঠানিকভাবে না জানালেও মনে করা হচ্ছে এটি ‘নীলচক্র’ সিনেমার টিজার। দিন কয়েক আগে সিনেমাটির পরিচালক মিঠু খান গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে। ছবিতে আরেফিন শুভর সাথে আছেন মন্দিরা চক্রবর্তী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে
0
Share