Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১৭, ২০২৬

চিত্রনায়ক শান্ত খানের বিরুদ্ধে দুর্নীতির মামলা 

শান্ত খান | ছবি: গুগল

ঢালিউডের অভিনেতা শান্ত খানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে অভিযোগ- প্রায় সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের।

শান্ত’র বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মো. আতাউর রহমান সরকার। তিনি দুদকের সহকারী পরিচালক। আতাউর ৩ জুলাই ঢাকা জেলা সমন্বিত কার্যালয়ে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

জানা গেছে, প্রায় দুই বছর থেকে এই নায়কের সন্দেহজনক বিশাল সম্পত্তির স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ নিচ্ছে দুদক। ২০২২ সালে সন্দেহজনক স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পেতে দেশি-বিদেশি ৫৮টি ব্যাংককে চিঠি পাঠিয়েছিল সংস্থাটি।

প্রসঙ্গত, শান্ত খান হলেন প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের ছেলে। তিনি বড় পর্দায় অভিষেক করেন ২০১৯ সালে। এখন পর্যন্ত বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে।

এদিকে শান্ত খানের মত তার বাবা সেলিম খানও আছেন দুদকের নজরে। তিনিও অভিযুক্ত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ গোপন করার কারণে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো
0
Share