Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

চলছে আমির-ঝড়, শতকোটির কাছাকাছি ‘সিতারে জামিন পার’  

আমির খান বড় পর্দায় ফিরলেন তিন বছর পর। আর সেই প্রত্যাবর্তনটা স্মরণীয় হওয়ার পথে। বক্স অফিসে দুর্দান্ত ঝলক দেখাচ্ছে আমির খান অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’। ভারতীয় সংবাদ মাধ্যম অনুযায়ী মুক্তির ষষ্ঠ দিনেও বক্স অফিসে ছবিটির দাপট অব্যাহত আছে।

মুক্তির প্রথম দিনে দেশি বক্স অফিসে ১০ কোটি ৭ লাখ রুপি আয় করে সিনেমাটি। এর পর থেকেই আয় বেড়েই চলছে।

‘সিতারে জামিন পার’ সিনেমার একটি দৃশ্য

গত শনিবার ২০ কোটি ২ লাখ, রোববার ২৭ কোটি ২৫ লাখ, সোমবার কিছুটা কমে ৮ কোটি ৫ লাখ এবং গতকাল মঙ্গলবার ছবিটি আয় করেছে ৮ কোটি ৫ লাখ রুপি। গতকাল মুক্তির ষষ্ঠ দিনে ৭ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে সিনেমাটি।

সব মিলিয়ে ছবিটির আয় এখন ৮২ কোটি ৪ লাখ রুপি। এই আয় কেবল ভারতের বক্স অফিস থেকে। বক্স অফিস বিশ্লেষকেরা মনে করছেন, আগামী দুই দিনের মধ্যেই সিনেমাটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে।

আর এস প্রসন্ন পরিচালিত ছবিতে একজন বাস্কেটবল কোচ হিসেবে দেখা গেছে আমির খানকে, যিনি কিনা নিউরোডাইভারজেন্ট বাচ্চাদের একটি দলকে প্রশিক্ষণ দেন। ছবিতে আমিরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান
0
Share