Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১৭, ২০২৬

কার নায়িকা হতে চান ‘লাপাতা লেডিস’ নিতাংশি?

বলিউড অভিনেত্রী নিতাংশি গোয়েল | ছবি: ইনস্টাগ্রাম

আমির খান প্রডাকশনের ‘লাপাতা লেডিস’ সিনেমা দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌছে গেছেন নবাগত বলিউড অভিনেত্রী নিতাংশি গোয়েল। সম্প্রতি জানিয়েছেন পরবর্তী কাজ করতে চান বলিউড কিং খান, শাহরুখ খানের সাথে!

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে অতিথি হয়ে এসে, কথপোকথনের এক পর্যায়ে নিতাংশির ইচ্ছা জানতে চাইলে নবাগত অভিনেত্রী বলে ওঠেন, ‘ এই মুহুর্তে আমার যা ইচ্ছা, তা হলো আমি শাহরুখ খানের নায়িকা হতে চাই।’
নিতাংশি আরও যোগ করেন, ‘ তার ( শাহরুখ খান) মতো কোন অভিনেতা দেখি নি। তিনি যেভাবে কথা বলেন, যেভাবে এতো বছর সবার মন জয় করছেন আমিও তেমন হতে চাই। তার জন্য কিং খানের সাথে কাজ করতে পারাটা বড় একটা সুযোগ হবে বলে আমি মনে করি।’

উল্লেখ্য, ২০২৪ সালের কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমায় ফুল চরিত্রে ছিলেন নিতাংশি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার
0
Share