Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

অশ্বথামার মেকআপ করতে কত ঘণ্টা বসে থাকতেন বিগ বি?

অশ্বথামার চরিত্রে অমিতাভ বচ্চন | ছবি: ইনস্টাগ্রাম

বক্স অফিসে তাণ্ডব চালানো ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অন্য সবার মত নজর কেড়েছেন অশ্বথামার চরিত্রে থাকা অমিতাভ বচ্চন। জানেন কি এই মেকআপ করতে নাকি প্রতিদিন কত ঘন্টা একটানা বসে থাকতেন বিগ বি?

সম্প্রতি বিগ বি’র ছবি শেয়ার করে মেকআপ আর্টিস্ট করণদীপ সিং লিখলেন, ‘কল্কির পুরো টিমকে শুভেচ্ছা। বক্স অফিসে যেভাবে ঝড় তুলেছে এই ছবি। তা দেখে বোঝা যাচ্ছে, কল্কি গোটা বিশ্বে রেকর্ড করবে। আর রেকর্ডের নেপথ্যে রয়েছে অমিতাভের অশ্বত্থামা লুক। প্রায় ১০ ঘণ্টা ধরে এই মেকআপ চলেছে। এত বড়মাপের স্টার হয়েও, এতক্ষণ ধরে বসে মেকআপ করেছেন তিনি, তা অনুপ্রেরণা জোগায়।’

এমন তথ্যে হতবাক অভিনেতার ভক্ত-অনুরাগীরা। এর আগে রোবট সিনেমার জন্য দীর্ঘ ২/৪ ঘন্টা বসে থাকার রেকর্ড ছিল বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তবে এই বয়সেও ১০ ঘণ্টা বসে মেকআপ করে সবাইকে ছাপিয়ে গেছেন বলিউড বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন।

উল্লেখ্য, ৬০০ কোটি বাজেটে নির্মিত ছবিটি মুক্তির আগেই তুলে নিয়েছিল ৪০০ কোটি টাকা। ‘কাল্কি’ নির্মাণ করেছেন নাগ অশ্বিন। এতে মহাভারতের অশ্বথামার চরিত্রে দেখা গেছে অমিতাভকে। খল চরিত্রে আছেন কমল হাসান। এছাড়া ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয় করেছেন দক্ষিণী প্রভাস, বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও দীপিকা পাড়ুকোন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
0
Share