Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

‘অভিনয়শিল্পী সংঘ’ নিয়ে যা বললেন সভাপতি নাসিম

অভিনেতা আহসান হাবীব নাসিম | ছবি: ফেসবুক

১৮ সেপ্টেম্বর রাজধানীর একটি কনভেনশন হলে অভিনয়শিল্পী সংঘের বিশেষ সাধারণ সভায় ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠন নিয়ে নিজের বক্তব্য রাখেন সভাপতি আহসান হাবীব নাসিম।

অভিনেতা তারিক আনাম খানকে ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’র প্রধান নির্বাচিত করা প্রসঙ্গে অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, ‘সবার সব কথা শুনে তারিক আনাম খানকে প্রধান করে অন্তর্বর্তী সংস্কার কমিটি নামে একটা নতুন কমিটি গঠন করা হয়েছে। শিল্পীদের নিয়ে তিনি আগামী চার মাস কমিটিতে থাকবেন এবং সংস্কারের জন্য কাজ করবেন। এরপর একটা নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের ঘোষণা করবেন।’

অভিনয়শিল্পী সংঘের দেওয়া বিশেষ বিবৃতি | ছবি: ফেসবুক

শিল্পী সংঘের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যারা আওয়ামী লীগ সরকারের দলীয়ভুক্ত ছিলেন, তাদের পদত্যাগের দাবি তুললেও কারো পদত্যাগ না করা প্রসঙ্গে নাসিম বলেন, ‘আমাদের ২১ সদস্যবিশিষ্ট কমিটির কেউই পদত্যাগ না করলেও এই চার মাস তারা তাদের দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু তারা কোনো মেজর সিদ্ধান্ত নিতে পারবেন না। সেটা শুধু কমিটি প্রধানই পারবেন।’

জানা যায়, ১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকেই অন্তর্বর্তী সংস্কার কমিটির দায়িত্ব পালন করবেন তারিক আনাম খান। তবে তাঁর সঙ্গে কমিটিতে আরও চারজন থাকবেন বলে জানা গেছে। যদিও কারা থাকবেন সেটি এখনও জানানো হয়নি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share