Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

অবশেষে বাসায় ফিরলেন ফারুকী

মোস্তফা সরয়ার ফারুকী | ছবি: সংগৃহীত

এক সপ্তাহ হাসপাতালে কাটিয়ে অবশেষে বাসায় ফিরেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার শারীরিক অবস্থা অনেকটাই উন্নতির দিকে যাওয়ায় ২৯ জানুয়ারি সন্ধ্যায় তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

২২ জানুয়ারি সন্ধ্যা থেকে অসুস্থতা, অতঃপর হাসপাতালে ভর্তি হতে হয় ফারুকীকে। হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলে জানা যায়, ব্রেইন স্ট্রোক করেছেন তিনি। ফলশ্রুতিতে প্রথমে তাকে রাখা হয়েছিল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। ফারুকী পরবর্তীতে কিছুটা সুস্থবোধ করায় তাকে স্থানান্তর করা হয় কেবিনে। এরপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

৩০ জানুয়ারি ফারুকীর এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, “ফারুকীর শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তাই গতকাল (২৯ জানুয়ারি) বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।”

ফারুকীর বাসায় ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন তার ভক্ত ও অনুরাগীরা। এক সপ্তাহ পর ফাঁড়া কাটিয়ে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ খ্যাত এই নির্মাতা ও অভিনেতার বাসায় ফিরে যাওয়ায় খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন তারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share