Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

অনন্তকে বর্ষার না বলা কথা

অনন্ত জলিল ও বর্ষা | ছবি: ফেসবুক

ঢালিউডের তারকা জুটি ও দম্পতি চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল ও অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। যারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০১১ সালে। দাম্পত্য জীবনেই হোক কিংবা পর্দায়, সবসময় একসাথে থাকা হলেও অনেক সময় অনেক কথাই না বলা থেকে গেছে দুজনার। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাদের মধ্যকার তেমনই এক না বলা কথা।

কিছুদিন আগে অনন্ত-বর্ষা জুটি উপস্থিত হয়েছিলেন একটি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানেই অনন্তকে না বলা একটি কথা জানিয়েছেন বর্ষা।

গেলো রমজান মাসটি নাকি খুবই আরামদায়ক ছিল বর্ষার জন্য। কারণ তাকে প্রতিদিন সেহরির সময় অনন্ত জলিল ডেকে দিয়েছেন ঘুম থেকে উঠতে। রমজান মাস নিয়ে বর্ষা তার স্বামীর উদ্দেশ্যে বলেন, ‘আমি কী খাবো তা খেয়াল রেখেছো, অন্যদের বলেছো আমার খাবার সম্পর্কে। আর ইফতারিতে আমি তোমার সব পছন্দের খাবার রান্না করেছি। আমরা সবাই মিলে ভালোভাবে ইফতার করেছি, আলহামদুলিল্লাহ।‘

অভিনেত্রী যোগ করেন, ‘এত সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দেয়ার জন্য ধন্যবাদ। বিশেষ করে আমার বড় ছেলে দুটি রোজা ছিল। তুমি তাকে ডেকে না দিলে সেটি সম্ভব হতো না।‘ মূলত স্বামী অনন্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্ত্রী বর্ষা।

প্রসঙ্গত, অনন্ত- বর্ষা জুটির ভালোবাসা দেখে হরহামেশায় নেটিজেনদেরকে মুগ্ধ হতে দেখা যায়। নানান সময়ে ক্যামেরায় উঠে আসা তাদের মধ্যকার নানান মুহূর্ত নিজেদের সোশ্যাল হ্যান্ডেল থেকে নেটিজেনরা পোস্ট করে সেরা স্বামী হিসেবে অনন্ত জলিলের দৃষ্টান্ত দিয়ে থাকেন। এবার বর্ষার কৃতজ্ঞতা প্রকাশ করা দেখে যেন সবাই আরও একবার ধারণা পেলেন, স্বামী হিসেবে অনন্ত আসলে কেমন!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন

‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য

অভিনেত্রী শিমলার সিনেমা যাত্রা ‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা বাড়ি থেকে পালালেন নায়িকা হওয়ার জন্য। এই বাড়ি…
‘ম্যাডাম ফুলি’খ্যাত শিমলা

এই বৈশাখে ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের সুযোগ

ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হচ্ছেন তাহসান বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর…
ভিভো নিয়ে এলো তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের

বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে। নির্মাতা…
বাংলাদেশের দুই সিনেমা ৪৮তম মস্কো
0
Share