Monday, November 16, 2026

না ফেরার দেশে তেলুগু অভিনেতা গিরি বাবু

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

পাঁচ দশকের ক্যারিয়ারে ৬০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু আর নেই। শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে মারা গেছেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা চিরঞ্জীবী, পরিচালক অনিল রবিপুড়ি ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

১৯৪৩ সালের ৮ জুন অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রবিনুথালা গ্রামে জন্ম গিরি বাবুর। ১৯৭৩ সালে ‘জগমে মায়া’ সিনেমার মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। ক্যারিয়ারের শুরুতে খলনায়কের চরিত্রে বেশি দেখা গেলেও পরে নায়ক ও বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। পাঁচ দশকের অভিনয়জীবনে ৬০০টির বেশি সিনেমায় কাজ করেছেন এই অভিনেতা।

না ফেরার দেশে তেলুগু অভিনেতা গিরি বাবু

চিরঞ্জীবী ও অনিল রবিপুড়ির শোক

গিরি বাবুর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক জানিয়েছেন অভিনেতা চিরঞ্জীবী। তিনি লেখেন, গিরি বাবুর মৃত্যুর খবর তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে। অভিনয়ের নিজস্ব ধরন ও স্বতন্ত্র শৈলীর জন্য তিনি দর্শকদের মনে বেঁচে থাকবেন। অভিনেতা, প্রযোজক ও পরিচালক হিসেবে তেলুগু চলচ্চিত্রে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণ করা হবে।

চিরঞ্জীবী আরও বলেন, গিরি বাবুর মৃত্যু তেলুগু চলচ্চিত্রশিল্পের জন্য অপূরণীয় ক্ষতি। শোকবার্তায় তিনি প্রয়াত অভিনেতার পরিবারের সদস্য ও ভক্তদের প্রতি সমবেদনা জানান।

পরিচালক অনিল রবিপুড়িও গিরি বাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, অভিনয়, প্রযোজনা ও পরিচালনা সব ক্ষেত্রেই গিরি বাবুর অবদান রয়েছে। তাঁর স্বতন্ত্র অভিনয়শৈলী ও স্মরণীয় কাজ সিনেমাপ্রেমীদের মনে দীর্ঘদিন জায়গা করে রাখবে। একই সঙ্গে প্রয়াত অভিনেতার পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এক শোকবার্তায় বলেন, সাধারণ কৃষক পরিবার থেকে উঠে আসা গিরি বাবু পাঁচ দশকের ক্যারিয়ারে ৬০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। খলনায়ক, কৌতুকাভিনেতা ও চরিত্রাভিনেতা হিসেবে তিনি দর্শকদের আনন্দ দিয়েছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনা

অভিনয়ের বাইরে সিনেমা প্রযোজনা ও পরিচালনাতেও যুক্ত ছিলেন গিরি বাবু। তাঁর প্রযোজিত সিনেমার তালিকায় রয়েছে ‘সিমহা গর্জনা’, ‘মেরুপুদাদি’ ও ‘ইন্দ্রজিৎ’। পরিচালক হিসেবেও কাজ করেছেন ‘রানারঙ্গম’, ‘ইন্দ্রজিৎ’ ও ‘নী সুখামে নে কোরুকুন্না’ সিনেমায়।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘আন্নি মাঞ্চি সাকুনামুলে’ ছিল বড় পর্দায় তাঁর সর্বশেষ কাজ। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে তেলুগু চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করেছিলেন এই অভিনেতা।

Share

Read more

Local News