Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ১৯, ২০২৬

পূর্ণিমাকে তারেক রহমানের চিঠি

পূর্ণিমাকে তারেক রহমানের চিঠি
পূর্ণিমা ও তারেক রহমান কোলাজ

পূর্ণিমা ও তারেক রহমান

চিত্রনায়িকা পূর্ণিমাকে তারেক রহমানের চিঠি লেখার কথা গণমাধ্যমে আসার পর শোবিজ অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অভিনেত্রী পূর্ণিমাকে একটি প্রশংসামূলক চিঠি লিখেছিলেন বলে সম্প্রতি একটি পডকাস্টে জানালেন অভিনেত্রী নিজেই।

পূর্ণিমাকে তারেক রহমানের চিঠি

পূর্ণিমা জানান, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিনেমা দেখে মুগ্ধ হয়ে পূর্ণিমাকে শুভেচ্ছামূলক একটি চিঠি লিখেছিলেন তারেক রহমান। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’র সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন, এরকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত। আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে পারি, সেই কামনাও ব্যক্ত করেছিলেন তিনি। তার এ উদারতা আমাদের সিনেমা সংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিল।’ 

পূর্ণিমা আরও বলেন, ‘তখন তো সামাজিক মাধ্যমের যুগ ছিল না। সে সময় আমার মা পরিচিত সব সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন’। দেশের এক গণমাধ্যমের একটি পডকাস্ট শোতে এসে অভিনেত্রী পূর্ণিমা তার জীবনের আরও নানা বিষয় শেয়ার করেন।

 

পূর্ণিমাকে তারেক রহমানের চিঠি

তিনি জানিয়েছেন, রায়হান রাফী পরিচালিত ‘দহন’ এবং ‘প্রেশার কুকার’ সিনেমায় তিনি অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন। এমনকি ‘দহন’ সিনেমায় সাইনও করেছিলেন তিনি। কেন তিনি এ দুটি সিনেমায় পরবর্তীতে অভিনয় করেননি, সেই ব্যাখ্যা তিনি দিয়েছেন পডকাস্টে।

পূর্ণিমার ক্যারিয়ার যেভাবে শুরু হল

অভিনেত্রী আরও জানিয়েছেন, তাঁর ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘এ জীবন তোমার আমার’- এ তিনি পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না । সিনেমায় নায়িকা হিসাবে অন্য কাউকে নির্বাচন করেছিলেন পরিচালক জাকির হোসেন রাজু। পরে সেই নায়িকা সিনেমাটি করেননি বলে পূর্ণিমাকে সিনেমায় নেয়া হয়েছিলো। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। তারপরের যাত্রা হয়ে উঠেছে অনন্য। আর পেছনে ফিরে তাকাতে হয়নি এক নায়িকাকে। এই সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর রিয়াজের সাথে জুটি গড়ে প্রায় ২৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়িকা।  

পূর্ণিমার আসল নাম দিলারা হানিফ রিতা। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান পূর্ণিমা। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী পূর্ণিমা তিনটি বিয়ে করেছেন। বর্তমানে তিনি কোন সিনেমার কাজে যুক্ত নেই।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

যত ক্ষতিই হোক ফিলিস্তিনের পাশে থাকবেন হাভিয়ের বারদেম  

হাভিয়ের বারদেম হলিউডে ফিলিস্তিন প্রসঙ্গে সরব হওয়া দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। তবে সেই…
হাভিয়ের বারদেম

নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

কত টাকার মালিক বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা ।  ৫২…
নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

‘বনলতা সেন’ সিনেমার নির্মাতা ও সহ-প্রযোজকের দ্বন্দ্ব   

সিনেমা বনলতা সেন আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা ‘বনলতা সেন’। এর আগে কয়েক দফা পিছানো হয়েছিলো সিনেমাটির মুক্তি।…
বনলতা সেন
0
Share