Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

শাফিন আহমেদের কবর জিয়ারত ওজির

শাফিন আহমেদের কবর জিয়ারত ওজির
শাফিন আহমেদের কবর জিয়ারত ওজির

‘বেস্ট অব শাফিন’ আনার পরিকল্পনা ওজির

আজ ব্যান্ড তারকা শাফিন আহমেদ এর ৬৫তম জন্মদিন। এই উপলক্ষে শাফিন আহমেদের কবর জিয়ারত করেন তার ছেলে আজরাফ আহমেদ ওজি, মা ও বোন। রাজধানীর বনানী কবরস্থানে শাফিন আহমেদের সমাধিতে যান পরিবারের সদস্যরা। এ সময় পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

শাফিন আহমেদের কবর জিয়ারত ওজির
শাফিন আহমেদের কবর জিয়ারত , ছবি: সংগৃহীত

গোরস্থান থেকে ফিরে ওজি জানান, এবার বড় কোনো আয়োজন করা হয়নি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা ঘরোয়া আয়োজনে দিনটি পালন করেছেন।  পরিবারের সবাই একত্র হয়ে শাফিন আহমেদকে নিয়ে স্মৃতিচারণ করেন।

২০২৪ সালের ২৫ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী। তিনি দীর্ঘদিন জনপ্রিয় ব্যান্ড মাইলস-এর ভোকাল ও গিটারিস্ট হিসেবে কাজ করেছেন।

শাফিন আহমেদের কবর জিয়ারত ওজির
ছবি: সংগৃহীত

ওজি জানান, তার বাবার সৃষ্ট কিছু জনপ্রিয় গান নতুন প্রযুক্তিতে রিমাস্টার করে শ্রোতাদের সামনে নতুনভাবে উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব গান নিয়ে ‘বেস্ট অব শাফিন আহমেদ’ শিরোনামে একটি বিশেষ অ্যালবাম প্রকাশ করার ইচ্ছা তাদের। তিনি বলেন, এর মাধ্যমে নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও বাবার সংগীত পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে শাফিন আহমেদের আত্মজীবনীর একটি পরিমার্জিত ও হালনাগাদ সংস্করণ প্রকাশের পরিকল্পনাও রয়েছে। নতুন এই সংস্করণে থাকবে তার জীবনের অজানা গল্প, সংগীতজীবনের নানা অধ্যায়, স্মরণীয় মুহূর্ত ও ব্যক্তিগত অনুভূতির প্রকাশ, যা পাঠকদের জন্য আরও সমৃদ্ধ অভিজ্ঞতা হয়ে উঠবে।

সংগীতজীবনে শাফিন আহমেদ ছিলেন এক উজ্জ্বল নাম। তার গান আজও ভক্তদের হৃদয়ে বেঁচে আছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং

‘দাদা’র শুটিং শুরু সৌরভ-ডোনার জীবনীভিত্তিক সিনেমা ‘দাদা’র শুটিং শুরু হয়েছে আজ থেকে। আনন্দবাজার ডট কমের…
সৌরভ-ডোনার প্রেমকাহিনি নিয়ে শুরু বায়োপিক ‘দাদা’র শুটিং
0
Share