Thursday, September 17, 2026

কখনো ভাবিনি, এমন সময় আসবে: সামিয়া আফরিন

শত শত কোটি বাজেট, তবুও ভয়াবহ ফ্লপ!

September 10, 2026

শাকিব খানের উত্থানের গল্প

September 6, 2026

বাংলা সিনেমার কিংবদন্তি ভিলেন – যাদের ঘৃণা করেই ভালোবেসেছে দর্শক

August 27, 2026
স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ  

স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ ? 

August 21, 2026
যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

August 12, 2026

ক্যানসার চিকিৎসার কঠিন সময় পার করছেন অভিনেত্রী, মডেল ও উপস্থাপক সামিয়া আফরিন। চিকিৎসার অংশ হিসেবে বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন সামিয়া আফরিন । এই চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যেতে পারে, চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন। এবার সেই বাস্তবতার মুখোমুখি হয়ে মাথার সব চুল ফেলে দিয়েছেন সামিয়া। ন্যাড়া মাথার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।

কঠিন সময়ের নতুন রূপ

নিজের এই পরিবর্তনকে কেবল চেহারার বদল হিসেবে দেখছেন না সামিয়া। বরং জীবনের কঠিন এক অধ্যায়ের অংশ হিসেবেই দেখছেন এই নতুন রূপকে।

সামিয়া লিখেছেন, জীবনে আবার এমন একটি সময় আসবে, যখন তাঁর মাথা পুরোপুরি ন্যাড়া হয়ে যাবে এটা কখনো ভাবেননি। ছোটবেলায় এমন হয়েছিল কি না, তখন তা নিয়ে ভাবার বয়স ছিল না। কিন্তু বড় হওয়ার পর কোনো বিশেষ কারণ ছাড়া চুল হারানোর অভিজ্ঞতা খুব কম মানুষেরই হয় বলে উল্লেখ করেছেন তিনি।

এই চেহারাটিও তাঁর জীবনের একটি গল্প এমনটাই মনে করছেন সামিয়া। তাঁর ভাষায়, এটি যেমন কঠিন সময়ের গল্প, তেমনি সাহস, বাস্তবতাকে গ্রহণ করে নেওয়া এবং নিজের প্রতি ভালোবাসারও গল্প।

কখনো ভাবিনি, এমন সময় আসবে: সামিয়া আফরিন
অভিনেত্রী, মডেল ও উপস্থাপক সামিয়া আফরিন, ছবি: সংগৃহীত

ন্যাড়া মাথা নিয়ে বিন্দুমাত্র সংকোচ নেই

ন্যাড়া মাথার নতুন চেহারা নিয়েও আত্মবিশ্বাসী সামিয়া। নিজের এই রূপ নিয়ে কোনো সংকোচ নেই বলেও জানিয়েছেন তিনি।

নিজের প্রতি সেই দৃঢ়তার প্রকাশ ঘটেছে তাঁর কথায় ‘হ্যাঁ, এই আমিই ন্যাড়া মাথায়, নিজের এই রূপ নিয়ে বিন্দুমাত্র সংকোচহীন।’

এরপর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামিয়া লিখেছেন, জীবনের প্রতিটি রূপের জন্য তিনি আলহামদুলিল্লাহ বলেন। পাশাপাশি আশাবাদী, এই কঠিন সময়ও একদিন পেরিয়ে যাবে।

দীর্ঘদিন ধরে সামিয়া আফরিনের ক্যানসার চিকিৎসা চলছে। প্রায় পাঁচ বছর আগে, ২০২২ সালের এপ্রিলের দিকে শারীরিক অস্বস্তি নিয়ে ঢাকার একটি হাসপাতালে পরীক্ষা করান তিনি। তখন তাঁর শরীরে কোলন ক্যানসার শনাক্ত হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান সামিয়া। সেখানে আরও পরীক্ষা-নিরীক্ষার পর শুরু হয় চিকিৎসা। দীর্ঘ চিকিৎসার পর একসময় তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। ধীরে ধীরে স্বাভাবিক জীবনেও ফিরেছিলেন তিনি।

কখনো ভাবিনি, এমন সময় আসবে: সামিয়া আফরিন
অভিনেত্রী, মডেল ও উপস্থাপক সামিয়া আফরিন, ছবি: সংগৃহীত

আবারও ক্যানসার শনাক্ত হয় সামিয়ার

তবে সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি। চলতি বছর প্রায় তিন মাস আগে আবারও তাঁর শরীরে ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়। এবার ধরা পড়ে ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যানসার।

অস্ত্রোপচারের পর বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন সামিয়া। চিকিৎসার এই পর্যায়ে চুল হারানোর বিষয়টিকেও সাহসের সঙ্গে গ্রহণ করেছেন তিনি। ন্যাড়া মাথার ছবি প্রকাশ করে যেন জানিয়ে দিলেন চেহারার এই পরিবর্তন তাঁর লড়াইকে দুর্বল করেনি, বরং কঠিন সময়কে গ্রহণ করার শক্তিই প্রকাশ করছে।

Share

Read more

Local News