Home সর্বশেষ ক্লান্ত ও বিষণ্ন দীপা খন্দকার, কী ঘটেছে অভিনেত্রীর জীবনে?

ক্লান্ত ও বিষণ্ন দীপা খন্দকার, কী ঘটেছে অভিনেত্রীর জীবনে?

ক্লান্ত ও বিষণ্ন দীপা খন্দকার, কী ঘটেছে অভিনেত্রীর জীবনে?
দীপা খন্দকার ‘কর্মফল’ মিনি সিরিজের চরিত্রে

চেনা দীপা খন্দকারকে যেন এদিন একটু অন্যরকম লাগছে। সাদামাটা শাড়ি, এলোমেলো চুল আর মুখজুড়ে ক্লান্তির ছাপ। চোখের দৃষ্টিতেও নেই স্বাভাবিক চঞ্চলতা। ছবিটি দেখে প্রথমে মনে হতে পারে, অভিনেত্রীর জীবনে বুঝি কোনো বিষণ্ন সময় চলছে। তবে বাস্তবের গল্পটা ভিন্ন। নতুন একটি চরিত্রের প্রয়োজনে এমন রূপে হাজির হয়েছেন দীপা খন্দকার।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এমন একটি ছবি প্রকাশ করেন দীপা খন্দকার। ছবিটি প্রকাশের পর তাঁর এই বিষণ্ন অবয়ান নিয়ে কৌতূহল তৈরি হয়। পরে অভিনেত্রী জানান, এটি তাঁর নতুন কাজের একটি স্থিরচিত্র।

অভিনেত্রী দীপা খন্দকার, ছবি সংগৃহীত

নতুন রূপে দীপা খন্দকার

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘কর্মফল’ মিনি সিরিজ। মাহিন খানের পরিচালনায় নির্মিত এই সিরিজেই এমন চরিত্রে দেখা গেছে দীপা খন্দকারকে।

ছবিতে অভিনেত্রীর যে ক্লান্ত ও বিষণ্ন চেহারা দেখা গেছে, সেটিই মূলত তাঁর চরিত্রের অংশ। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবির পেছনে বাস্তব জীবনের কোনো বিষণ্নতার গল্প নেই। চরিত্রের আবহ ফুটিয়ে তুলতেই এমন সাজ ও অভিব্যক্তিতে হাজির হয়েছেন তিনি।

অভিনেত্রী দীপা খন্দকার, ছবি সংগৃহীত

পারিবারিক গল্পে আস্থা

সাম্প্রতিক সময়ে পারিবারিক গল্পের নাটকের প্রতি দর্শকের আগ্রহ আবারও বাড়ছে। এই ধরনের গল্পে দীর্ঘদিন ধরেই স্বাচ্ছন্দ্য দীপা খন্দকারের। ক্যারিয়ারের শুরু থেকেই পারিবারিক গল্পকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি ক্যারিয়ারের শুরু থেকেই পারিবারিক গল্পের নাটকগুলোকে প্রাধান্য দিয়ে আসছি। মাঝে আমাদের নাটক কিছুটা এখান থেকে সরে আসে। এখন অনেক নির্মাতা আবার পারিবারিক গল্পের নাটক নির্মাণ করছেন। দর্শক সেগুলো দারুণভাবে দেখছেনও।’

দর্শকের সঙ্গে মিলবে গল্প

‘কর্মফল’ নিয়েও আশাবাদী দীপা খন্দকার। তাঁর প্রত্যাশা, সিরিজটির গল্প ও চরিত্র দর্শকের কাছে ভালো লাগবে। বিশেষ করে গল্পের বিভিন্ন চরিত্রের সঙ্গে দর্শক নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন বলে মনে করেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, ‘এ নাটকও আশা করি দর্শকের ভালো লাগবে। নাটকের প্রতিটি চরিত্রে তারা নিজেদের খুঁজে পাবে।’

‘কর্মফল’ মিনি সিরিজে দীপা খন্দকারের সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, আ.খ.ম হাসান ও মনিরা মিঠুসহ আরও অনেকে। পারিবারিক সম্পর্ক, জীবনের নানা টানাপোড়েন ও মানুষের কাজের পরিণতি ঘিরেই এগিয়েছে সিরিজটির গল্প।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here