Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায়- সাইমা কুরেশি

৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায়- সাইমা কুরেশি

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাইমা কুরেশি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে ও সম্পর্ক নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনায় অভিনেত্রী সাইমা কুরেশি। সাইমা কুরেশি দাবি করেন “৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায়”।

কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন সাইমা কুরেশি। ওই আলাপচারিতায়, নারীদের আয়, পুরুষদের বৈবাহিক দায়িত্ব নিয়ে আলোচনা করেন এই অভিনেত্রী।

সাইমা বলেন, ‘যেসব পুরুষ পরকীয়ায় আগ্রহী, তাদের উচিত দায়িত্বশীলভাবে বৈধভাবে বিয়ে করা। কারণ তাদের বেপরোয়া আচরণের কারণে পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতির হতে পারে।’

কারো অনূভূতি নিয়ে খেলতে বারণ করে তিনি বলেন, ‘কারো অনুভূতি নিয়ে খেলার চেয়ে, একজন পুরুষের বৈধভাবে বিয়ে করা অনেক ভালো।

দ্বিতীয় বিয়েতে রাজি সাইমা কুরেশি

গোপন সম্পর্কের চেয়ে দ্বিতীয় বিয়ে করাই ভালো বলে মত সাইমা কুরেশির। তার ভাষ্য—’একজন পুরুষ দ্বিতীয়বার বিয়ে করলে, সেটা কেন পরকীয়ার চেয়ে খারাপ হিসেবে বিবেচিত হয়?’

পুরুষদের প্রতি আহ্বান জানিয়ে সাইমা কুরেশি জানান, ‘পরিষ্কার ও দায়িত্বশীল সিদ্ধান্ত’ নেন এবং অবৈধ সম্পর্ক থেকে বিরত থাকেন। সাইমা কুরেশি বলেন, ‘ব্যক্তিগত চাহিদা ধর্মীয় নীতিমালার ভিত্তিতে পূরণ করা উচিত, সমাজের চাপে নয়।’

৫১ বছর বয়সী এই অভিনেত্রীর এসব মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের সাংস্কৃতিক ও ধর্মীয় দিক নিয়ে তর্ক-বিতর্ক করছেন।

বলে রাখা ভালো, সাইমা কুরেশি পাকিস্তানি অভিনেত্রী রোজিনার কন্যা। ২০০৫ সালে সৈয়দ নূরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইমা কুরেশি। ২০১৮ সালে এ দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে। পুত্র দানিয়াল খানও অভিনয় জগতে এসেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান আর নেই

ক্রিস্টোফার নোলানের চাচা জন নোলান শনিবার মারা গেছেন ব্যাটম্যান-পার্সন অব ইন্টারেস্ট অভিনেতা জন নোলান । ব্রিটিশ…
ব্যাটম্যান-‘পার্সন অব ইন্টারেস্ট’ অভিনেতা জন নোলান

হাসপাতালে ভর্তি আশা ভোসলে – অবস্থা সংকটাপন্ন

জরুরি বিভাগের বিশেষ পর্যবেক্ষণে চলছে চিকিৎসা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী…
হাসপাতালে ভর্তি আশা ভোসলে, অবস্থা সংকটাপন্ন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে সংগীতশিল্পীরা বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন ।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা
0
Share