Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

রাশমিকা ও বিজয় জুটি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন

রাশমিকা ও বিজয় জুটি বিয়ের
রাশমিকা ও বিজয়

রাশমিকা ও বিজয়ের বিয়ে

অবশেষে রাশমিকা ও বিজয় জুটি বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। বহুদিন ধরে চলা প্রেম আর বিয়ের গুঞ্জনের অবসান ঘটতে যাচ্ছে এতে। বিয়ের এই খবরটি নিশ্চিত করেছেন এই তারকা জুটি নিজেরাই। সম্পর্ক ও বিয়ে নিয়ে এত দিন চুপ থাকলেও রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ বার্তায় তাঁরা জানান, জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন।  

ভক্তরা ভালোবেসে এই জুটির নাম দিয়েছিলো ‘বিরোশ’। মানে দুজনের নাম মিলিয়ে তৈরি সম্বোধন। সেই নামকেই এবার বিয়ের আনুষ্ঠানিক পরিচয় হিসেবে বেছে নিয়েছেন তাঁরা।  সামাজিক মাধ্যমে তাঁরা লেখেন, ‘আমরা কিছু পরিকল্পনা করার আগেই তোমরা আমাদের সঙ্গে ছিলে। অনেক ভালোবাসা দিয়ে আমাদের নাম দিয়েছিলে-বিরোশ।’

রাশমিকা ও বিজয় জুটি বিয়ের

ভক্তদের দেয়া নামকে ধারণ করে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যাচ্ছেন এই তারকা জুটি। ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে তাঁরা বলেন, ‘তোমরা আমাদেরই অংশ। অনেক ভালোবাসা ও আলিঙ্গন।’

শোনা যাচ্ছে, রাজস্থানের একটি প্রাসাদে আসন্ন ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিয়ের মূল কাজ। বিয়ের বিভিন্ন আচার-প্রথামূলক কাজ ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। রাশমিকার পরিবারের উদ্যোগে এবং বিজয়ের পরিবারের পক্ষ থেকে রীতিনীতি মেনে আলাদা আয়োজনও হচ্ছে।

তবে এবারের আয়োজনে কড়া গোপনীয়তা থাকবে বলে জানা গেছে। বিয়ের ভেন্যুতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানা গেছে। অতিথির তালিকা সীমিত। অনুষ্ঠানে মুঠোফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এমনকি যাঁরা ছবি বা ভিডিও ধারণ করবেন, তাঁদেরও ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ বা গোপনীয়তা চুক্তিতে সই করতে হয়েছে। অর্থাৎ ‘নো ফোন, নো লিক’ নীতিতেই হচ্ছে এই বহুল আলোচিত আয়োজন।  

রাশমিকা ও বিজয় জুটি বিয়ের
রাশমিকা মান্দানা |ছবি: ফেসবুক

একান্ত ব্যক্তিগত পরিসরে সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান। তবে ৪ মার্চ হায়দরাবাদে ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের জন্য একটি বড় সংবর্ধনার আয়োজন করা হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রাশমিকা ও বিজয় জুটির পথচলা

রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা ২০১৭ সালে ‘গীতা গোবিন্দাম’ ছবিতে প্রথমবারের মতো জুটি হয়ে কাজ করেন। রোমান্টিক এই ছবিতে তাদের রসায়ন দর্শকের মন কাড়ে। বক্স অফিসেও সফল হয় সিনেমাটি। এরপরেই সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের জুটি নিয়ে শুরু হয় আলোচনা।

এছাড়াও ‘ডিয়ার কমরেড’-এ আবার জুটি হয়ে সিনেমা করেন তাঁরা। এই ছবিতে দুজনের সম্পর্কের গভীরতা ও সংবেদনশীল অভিনয় দর্শক-সমালোচক উভয়ের প্রশংসা কুঁড়ায়। মূলত এই দুই ছবির পর থেকেই নেটদুনিয়ায় শুরু হয় বাস্তবের প্রেম নিয়ে আলোচনা।

রাশমিকা ও বিজয় জুটি বিয়ের

নানা সময়েই দুজন একসাথে বিদেশ ঘুরেছেন, পারিবারিক অনুষ্ঠানে গিয়েছেন কিংবা একই সময়ে একই জায়গায় ছুটি কাটানোর ছবি দেখা গেছে তাদের। এসবই জল্পনাকে আরো উস্কে দেয়। তবু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গোপন ছিলেন দুজনেই। কখনোই কোথাও স্বীকার করেননি তাদের মধ্যেকার প্রেমের কথা।

সেই সূত্রে সম্প্রতি বিয়ের গুঞ্জনও উঠে। এবারেও তাঁরা ছিলেন নীরব। অবশেষে নিজেরাই বিয়ের কথা প্রকাশ্যে আনলেন। ঘটালেন বহুদিনের গুঞ্জনের অবসান।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক-ড্রামার টাইটেল ট্র্যাক

অরিজিৎ সিং সম্প্রতি বলিউডের প্লে-ব্যাক গানের জগত থেকে বিদায় নেয়ার ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং। তবে বিদায় নিলেও…
অরিজিৎ সিং গাইলেন রোমান্টিক

বিতর্কিত গায়ক নোবেল আবারও গ্রেপ্তার

নোবেলকে হাজির করা হবে আদালতে বিয়ের কথা বলে তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে…
বিতর্কিত গায়ক নোবেল আবারও গ্রেপ্তার

কলকাতায় চলছে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং

‘কালা জাহাঙ্গীর’ রূপে আসছেন শাকিব খান কলকাতায় চলছে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং । আসন্ন ঈদে মুক্তির লক্ষ্য…
কলকাতায় চলছে শাকিবের প্রিন্স সিনেমার শুটিং

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা

এবার বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ৯ জন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে।  এবার পাচ্ছেন ৯…
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা
0
Share